Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ফেসবুক লাইভ করে শিক্ষিকার আত্মহত্যায় শোরগোল বরাহনগরে, স্কুলের বিরুদ্ধে অভিযোগ

ফেসবুক লাইভ করে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় তুমুল শোরগোল পড়ল বরাহনগরে। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিজনরা।

ফেসবুক লাইভ করে শিক্ষিকার আত্মহত্যায় শোরগোল বরাহনগরে, স্কুলের বিরুদ্ধে অভিযোগ

শেষ আপডেট: 6 December 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফেসবুক লাইভ করে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় তুমুল শোরগোল পড়ল বরাহনগরে। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিজনরা।

বরাহনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসবীর কাউর। বছর ৫৬র মহিলা দীর্ঘদিন ধরে ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, অবসর নেওয়ার আগে বিদ্যালয়ের পরিচালন সমিতি তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তাঁর পরিবারের লোকজন জানান, স্কুল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বারবার অপমানজনক ব্যবহার করেছে। স্কুল শিক্ষিকা জাসবীর কাউর নিজের ফেসবুক লাইভে সেই সমস্ত কথাই জানান। তারপরেই নিজের বাড়িতে আত্মহত্যা করেন। 

তাঁর ফেসবুক লাইভ দেখে পরিজনরা দ্রুত ছুটে আসেন। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ নামিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে  যান তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এই ঘটনার পরেই বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ পরিচালন সমিতির সভাপতি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদকের  বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত স্কুল শিক্ষিকা জাসবীর কাউরের ভাই জসবিন্দর সিং।

ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। দোষীদের শাস্তির দাবিতে এলাকার লোকজন এক হয়ে দক্ষিণেশ্বর থানায় যান। সেখানে অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।  পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও জানা যায়নি।


```