Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মোদীর বিদেশ সফরে খরচ ২০২১ কোটি

দ্য ওয়াল ব্যুরো : রাজ্যসভায় এক সাংসদ প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এযাবৎ বিদেশ সফরে খরচ করেছেন কত টাকা? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই বা বিদেশ সফরে কত টাকা খরচ করেছেন? এই প্রশ্নের উত্তরে বিদে

মোদীর বিদেশ সফরে খরচ ২০২১ কোটি

শেষ আপডেট: 28 December 2018 19:58

দ্য ওয়াল ব্যুরো : রাজ্যসভায় এক সাংসদ প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এযাবৎ বিদেশ সফরে খরচ করেছেন কত টাকা? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই বা বিদেশ সফরে কত টাকা খরচ করেছেন? এই প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, ২০১৪ সালের জুন থেকে ২০১৮ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ২০২১ কোটি টাকা। চ্যাটার্ড ফ্লাইট, বিমানের রক্ষণাবেক্ষণ এবং হটলাইনের জন্য ওই অর্থ খরচ করা হয়েছে। একইসঙ্গে ভি কে সিং জানিয়েছেন, যে ১০টি দেশ ভারতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে, তারাও মোদীর সফরসূচিতে ছিল। ২০১৪ সালে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ছিল ৩ লক্ষ ৯৩ হাজার ৫ ডলার। ২০১৭ সালে তা বেড়ে হয়েছিল ৪ লক্ষ ৩৪ হাজার ৭৮২.২ ডলার। ভি কে সিং বলেন, দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর চ্যাটার্ড ফ্লাইটের জন্য খরচ হয়েছিল ১৩৪৬ কোটি টাকা। ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছিল ১৫৮৩ কোটি ১৮ লক্ষ টাকা। চ্যাটার্ড ফ্লাইটের পিছনে খরচ ৪২৯ কোটি ২৫ লক্ষ টাকা। হটলাইনের জন্য খরচ ৯ কোটি ১১ লক্ষ টাকা। ২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী মোট ৫৫ টি দেশে ভ্রমণ করেছেন। তাঁকে নিয়ে মোট ৪৮ বার বিদেশের উদ্দেশে উড়ে গিয়েছে বিমান। কয়েকটি দেশে তিনি একাধিকবার গিয়েছেন। প্রধানমন্ত্রীর চ্যাটার্ড ফ্লাইটের জন্য ২০১৪-১৫ সালে খরচ হয়েছিল ৯৩ কোটি ৭৬ লক্ষ টাকা। ২০১৫-১৬ সালে খরচ হয়েছিল ১১৭ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০১৬-১৭ সালের খরচ ৭৬ কোটি ২৭ লক্ষ টাকা এবং ২০১৭-১৮ সালের খরচ ৯৯ কোটি ৩২ লক্ষ টাকা। ২০১৮-১৯ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত খরচ হয়েছে ৪২ কোটি টাকার কিছু বেশি। বিদেশ ভ্রমণে বিপুল অর্থ খরচ করার জন্য বিরোধীরা প্রায়ই মোদীর সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, দেশে চাষিরা যখন ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করছে, তখন প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন। অন্যদিকে মোদীর সমর্থকরা বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ফলে বিদেশী বিনিয়োগের পরিমাণ বেড়েছে। তাতে সুবিধা হয়েছে দেশের।

```