Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কেন গ্রেফতার ভারভারা রাওরা, পুলিশের কথায় ধন্ধ

দ্য ওয়াল ব্যুরো : সরকারি কৌঁসুলি বলছেন একরকম। কিন্তু পুলিশ কোর্টকে জানিয়েছে অন্য কথা। সরকারি কৌঁসুলি বলেছেন, ভারভারা রাও এবং অন্য চার সমাজকর্মী ভীমা কোরেগাওঁয়ের হিংসায় উস্কানি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছিলে

কেন গ্রেফতার ভারভারা রাওরা, পুলিশের কথায় ধন্ধ

শেষ আপডেট: 30 August 2018 12:21

দ্য ওয়াল ব্যুরো : সরকারি কৌঁসুলি বলছেন একরকম। কিন্তু পুলিশ কোর্টকে জানিয়েছে অন্য কথা। সরকারি কৌঁসুলি বলেছেন, ভারভারা রাও এবং অন্য চার সমাজকর্মী ভীমা কোরেগাওঁয়ের হিংসায় উস্কানি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। নেপাল থেকে মারাত্মক অস্ত্রশস্ত্র আনার চেষ্টায় ছিলেন। কিন্তু বুধবার পুলিশ তাঁদের সম্পর্কে কোর্টে যে নথি জমা দিয়েছে, তাতে এই অভিযোগগুলির কোনওটাই উল্লেখ নেই । কোর্টকে পুলিশ শুধু বলেছে, ধৃতরা নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওয়িস্ট) নামে এক সংগঠনের সদস্য। তাঁরা শহরে ওই গোষ্ঠীর ইউনিট গড়তে চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন-- ভারভারা রাওদের বিরুদ্ধে হয়তো নতুন অভিযোগ আনা হবে, আশঙ্কা অরুন্ধতীদের

বুদ্ধিজীবীরা আগেই বলেছিলেন, পুলিশ মিথ্যা অভিযোগে পাঁচ সমাজকর্মীকে গ্রেফতার করেছে। সরকার দেশ জুড়ে বিরোধীদের মুখ বন্ধ করতে চায়। পুলিশ এক বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসাবেই গত মঙ্গলবার দেশের নানা প্রান্তে হানা দিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

```