দ্য ওয়াল ব্যুরো : আমি কি তোমার কথা শুনে চলব? এই বলে প্রকাশ্যেই কর্ণাটকের মন্ত্রী সা রা মহেশকে ধমকালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তাঁকে অনেকে মনে করিয়ে দেয়, ম্যাডাম এখানে কিন্তু ক্যামেরায় ছবি উঠছে। নির্মলা আরও রেগে বলেন, উঠুক। ওদের যা খুশি ছবি তুলতে দাও।
কর্ণাটকের কোদাগু জেলায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন নির্মলা। গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে ওই জেলায়। মারা গিয়েছেন ১৭ জন। ক্ষয়ক্ষতি বিপুল। সেনাবাহিনী ত্রাণে নেমেছে। নির্মলা গত শুক্রবার ত্রাণশিবিরগুলি ঘুরে দেখেন। তারপর জেলা কমিশনারের অফিসে সাংবাদিক বৈঠক করেন।
এই সময় তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী সা রা মহেশ। তিনি সাংবাদিক বৈঠকের সময় নির্মলাকে তাড়া দিয়ে বলেন, বেশি সময় নেই, তাড়াতাড়ি শেষ করুন। তখনই মেজাজ হারান নির্মলা। তিনি বলেন, আমি কেন্দ্রের মন্ত্রী হয়ে কি রাজ্যের মন্ত্রীর কথা শুনে চলব? আশ্চর্য!
ছবি ইন্ডিয়া টুডে টিভির সৌজন্যে
https://www.youtube.com/watch?v=4IdmPcjGTyA