Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ইমরান বোধহয় লালুর কাছে রাজনীতি শিখেছেন, মন্তব্য পাক বিরোধী দলের

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনেই সদ্য প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানকে ব্যতিব্যস্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছিলেন বিরোধীরা। তাতে মেজাজ হারিয়েছিলেন ইমরানও।  সেই দেখে বিরোধী পাকিস্তান পিপলস পার্টির নেতা সৈয়দ খুরশিদ শাহ মন্তব্

ইমরান বোধহয় লালুর কাছে রাজনীতি শিখেছেন, মন্তব্য পাক বিরোধী দলের

শেষ আপডেট: 20 August 2018 08:12

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনেই সদ্য প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানকে ব্যতিব্যস্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছিলেন বিরোধীরা। তাতে মেজাজ হারিয়েছিলেন ইমরানও।  সেই দেখে বিরোধী পাকিস্তান পিপলস পার্টির নেতা সৈয়দ খুরশিদ শাহ মন্তব্য করেছেন, ইমরানের আচরণ দেখে মনে হচ্ছে ভারতে গিয়ে লালুপ্রসাদ যাদবের কাছে রাজনীতি শিখে এসেছেন। ভোটে জিতে ইমরান বলেছিলেন, গত ৭০ বছর ধরে পাকিস্তানে যে পরিবর্তন আসেনি তিনি এবার আনবেন। যারা দেশের টাকা লুট করেছে কেউ ছাড়া পাবে না। তাঁকে লালুর শিষ্য বলে বিরোধী নেতা বোঝাতে চেয়েছেন, ইমরান নিজেও কম দুর্নীতিগ্রস্ত নন।  কারণ ভারতে লালু দুর্নীতির দায়ে জেল খাটছেন। জাতীয় সংসদে ইমরান ভাষণ শুরু করতেই বিরোধীরা তুমুল হল্লা জুড়ে দেন। তারপর ধর্নায় বসে পড়েন। ইমরান দৃশ্যতই বিরক্ত হন। হইচইয়ের মধ্যে কয়েকবার গলা তুলে কথা বলেন। তার পরেই রবিবার সৈয়দ খুরশিদ শাহ মন্তব্য করেছেন, ইমরান যেভাবে ভাষণ দিলেন, মনে হচ্ছে লালুর কাছে শিখে এসেছেন। তাঁর আচরণ একেবারেই দায়িত্বজ্ঞানহীন। তিনি নয়া পাকিস্তান গড়ে তোলার কথা বলেন। এই যদি নয়া পাকিস্তান হয়, ঈশ্বর আমাদের করুণা করুন।

```