Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'অটল' কথাটা উল্টে নিলেই হয় 'লতা', ফের পিতৃহারা হলাম, বললেন সুরসম্রাজ্ঞী

দ্য ওয়াল ব্যুরো:  ইংরেজিতে 'অটল' নামটাকে উল্টে নিলেই হয়ে যায় 'লতা'। পিতৃসম অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর স্মৃতিচারণা করার সময় এই নাম উল্টে নেওয়ার এই মজাটুকু উল্লেখ করতে ভোলেননি লতা মঙ্গেশকর।  তিনি একসময় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  অটলবি

'অটল' কথাটা উল্টে নিলেই হয় 'লতা', ফের পিতৃহারা হলাম, বললেন সুরসম্রাজ্ঞী

শেষ আপডেট: 17 August 2018 05:52

দ্য ওয়াল ব্যুরো:  ইংরেজিতে 'অটল' নামটাকে উল্টে নিলেই হয়ে যায় 'লতা'। পিতৃসম অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর স্মৃতিচারণা করার সময় এই নাম উল্টে নেওয়ার এই মজাটুকু উল্লেখ করতে ভোলেননি লতা মঙ্গেশকর।  তিনি একসময় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  অটলবিহারী বাজপেয়ীর কবিতায় সুর বসিয়ে গান গেয়েছেন। তাঁর নামে তৈরি করা এক হাসপাতাল উদ্বোধনেও এসেছিলেন বাজপেয়ী। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুসংবাদ পেয়ে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বললেন, আমি আর একবার বাবাকে হারালাম। বাজপেয়ীর সঙ্গে তাঁর পুরানো দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে লতা বলেছেন, একবার উনি পুনেতে আমার নামে তৈরি হাসপাতাল উদ্বোধন করতে এসেছিলেন। ভাষণ দিতে গিয়ে বললেন, হাসপাতালের নাম কি আমার বেটির নামে হওয়া উচিত? লতার নামে কোনও মিউজিক অ্যাকাডেমি হতে পারত। অটলজি আমাকে বেটি বলে ডাকতেন। তাঁর সংবেদনশীলতা ও শিল্পী স্বভাব আমাকে বাবার কথা মনে পরিয়ে দিত। তাঁর হৃদয় ছিল কবির। স্বভাব ছিল সাধুসন্তের মতো। রাজনীতি তাঁর সঠিক জায়গা ছিল না। তবে রাজনীতিতে তাঁর মতো মহান ব্যক্তিত্বকে দরকার আছে। ২০১৪ সালে লতা অটলজির কয়েকটি কবিতায় সুর দিয়ে গান করেন। সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে তিনি বলেছেন, আমি আর আমার পছন্দের সুরকার ময়ূরেশ পাই মিলে তাঁর কয়েকটি কবিতা বেছে নিয়ে দিল্লিতে গেলাম। তাঁর অনুমোদন চাইলাম। কোন কবিতাগুলি বেছেছি দেখে তিনি খুব খুশি হয়েছিলেন।  বিশেষ করে গীত নয়া গাতা হুঁ কবিতাটি তো তাঁর নিজেরই খুব পছন্দের ছিল। পরে অটলজির বাড়িতেই সেই অ্যালবাম উদ্বোধন করা হল।  তিনি খুব খুশি হয়েছিলেন। https://twitter.com/mangeshkarlata/status/1030064618113327109 https://twitter.com/mangeshkarlata/status/1030372552227610624  

```