Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

হায়দরাবাদে দু’টি ট্রেনের মুখোমুখি ধাক্কা

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ হায়দরাবাদের কাচেগুড়া স্টেশনে দু’টি ট্রেনের মুখোমুখি ধাক্কা লাগে। অন্তত ছ’জন আহত হয়েছেন। তবে কারও মৃত্যু হয়নি। আহতদের ওসমানিয়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরে একটি ট্রেনের চালক

হায়দরাবাদে দু’টি ট্রেনের মুখোমুখি ধাক্কা

শেষ আপডেট: 11 November 2019 07:35

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ হায়দরাবাদের কাচেগুড়া স্টেশনে দু’টি ট্রেনের মুখোমুখি ধাক্কা লাগে। অন্তত ছ’জন আহত হয়েছেন। তবে কারও মৃত্যু হয়নি। আহতদের ওসমানিয়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরে একটি ট্রেনের চালক নিজের কেবিনে আটকে পড়েছিলেন। অনেক চেষ্টা করে তাঁকে উদ্ধার করা হয়। একটি সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে গোলযোগের জন্যই দু’টি ট্রেন মুখোমুখি এসে পড়ে। ট্রেনদু’টি আসছিল খুবই ধীর গতিতে। তাই বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। যে দু’টি ট্রেনের মুখোমুখি ধাক্কা লেগেছে, তাদের একটি হুন্দরি ইন্টারসিটি। ট্রেনটি আসছিল কুর্নুল থেকে। অপরটি লোকাল ট্রেন। দুর্ঘটনার কারণ জানার জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

```