Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মিথ্যা বলে সোদপুরের তরুণীর অর্ধনগ্ন ফোটোশ্যুট, ইন্টারনেটে ছড়াল ছবি-ভিডিও! সল্টলেকে ধৃত ২

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে বড়সড় প্রতারণার ফাঁদ সামনে এল। এক তরুণী মডেলকে ফাঁসিয়ে, তাঁর অর্ধনগ্ন ছবি নিয়ে একাধিক ওয়েবসাইটে ফাঁস করার অভিযোগ উঠল। অভিযোগকারিণী ওই মডেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক

মিথ্যা বলে সোদপুরের তরুণীর অর্ধনগ্ন ফোটোশ্যুট, ইন্টারনেটে ছড়াল ছবি-ভিডিও! সল্টলেকে ধৃত ২

শেষ আপডেট: 25 July 2021 09:27

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় জগতে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে বড়সড় প্রতারণার ফাঁদ সামনে এল। এক তরুণী মডেলকে ফাঁসিয়ে, তাঁর অর্ধনগ্ন ছবি নিয়ে একাধিক ওয়েবসাইটে ফাঁস করার অভিযোগ উঠল। অভিযোগকারিণী ওই মডেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক মহিলা-সহ দু'জন। গতকাল, শনিবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেফতার করে তাদের। পুলিশ সূত্রের খবর, চলতি মাসের ১৭ তারিখে সোদপুরের বাসিন্দা, পেশায় মডেল এক তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। তিনি জানান, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তার পরিচয় হয় জয়শ্রী মিত্র নামের এক মহিলার সঙ্গে। জয়শ্রী নিজেকে মডেল হিসেবে পরিচয় দিয়েছিলেন। তরুণীর দাবি, জয়শ্রী তাঁকে প্রতিশ্রুতি দেন টেলিভিশন জগতে সুযোগ পাইয়ে দেবেন। তার জন্যে তাঁকে একটি ফোটোশুট করাতে হবে। সেই ফোটোশুটের জন্যই জয়শ্রী ওই তরুণীকে প্রতাপ ঘোষ নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় করায়। এর পরেই সল্টলেক অঞ্চলে একটি স্টুডিওতে ওই যুবতীর অর্ধনগ্ন কিছু ছবি ও ভিডিও তোলে  দুই অভিযুক্ত। তরুণী জানিয়েছেন, তিনি এতে রাজি না হলেও, জয়শ্রী ওই তাঁকে বারবার আশ্বস্ত করেছিলেন যে সেই ছবি বা ভিডিও বাইরে কোথাও প্রকাশ পাবে না। নিছক কাজের জন্যই এই ফোটোশুট। তবে তার কিছু দিনের মধ্যেই ওই মডেল দেখতে পান, বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর অর্ধনগ্ন ছবি ছড়িয়ে পড়েছে। এর পরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গতকাল রাতে রানাঘাটের বাসিন্দা প্রতাপ ঘোষ এবং দমদমের বাসিন্দা জয়শ্রী মিত্রকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

```