Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

১২ সাংসদকে লোকসভার স্পিকারের সামনে ‘প্যারেড’ করালেন শিন্ডে, ফের বিপাকে উদ্ধব

দ্য ওয়াল ব্যুরো: আরও বিপাকে পড়লেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackrey)। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shindhe) মঙ্গলবার দুপুরে দলের ১৯ সাংসদের মধ্যে ১২জনকে লোকসভার (Loksabha) স্পিকার ওম বিড়লার সামনে হাজির করলেন। এরপরই কেন

১২ সাংসদকে লোকসভার স্পিকারের সামনে ‘প্যারেড’ করালেন শিন্ডে, ফের বিপাকে উদ্ধব

শেষ আপডেট: 21 July 2022 06:33

দ্য ওয়াল ব্যুরো: আরও বিপাকে পড়লেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackrey)। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shindhe) মঙ্গলবার দুপুরে দলের ১৯ সাংসদের মধ্যে ১২জনকে লোকসভার (Loksabha) স্পিকার ওম বিড়লার সামনে হাজির করলেন। এরপরই কেন্দ্রীয় সরকার শিবসেনার ওই ১২ সাংসদের জন্য ওয়াই প্লাস নিরাপত্তা বরাদ্দ করেছে। তাঁরা এখন থেকে কেন্দ্রীয় আধা সেনার নিরাপত্তা পাবেন। শিন্ডে ঘোষণা করেছেন, ২০ জুলাই তিনি আরও ছয় সাংসদকে লোকসভার স্পিকারের সামনে হাজির করবেন। লোকসভায় শিবসেনার ১৯ সাংসদের ১৮জন তাঁর সঙ্গে, দাবি উদ্ধবের।

ওয়াকিবহাল মহলের মতে, বিধায়ক ও সাংসদদের বেশিরভাগই তাঁর সঙ্গে, এটা প্রমাণ করার পর শিন্ডে এবার নিজের শিবিরকে মূল শিবসেনা দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার রাস্তা তৈরি করছেন। কমিশন কোনও গোষ্ঠীকে মূল দলের প্রতীক বরাদ্দ করার আগে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত, পুরসভার প্রতিনিধিদের কত শতাংশ কোন দিকে তা খতিয়ে দেখে। এখনও পর্যন্ত এই চার ক্ষেত্রেই এগিয়ে শিন্ডের শিবির। কমিশন অবশ্য দলীয় পদাধিকারীদের সমর্থন কোনও পক্ষে কতটা তাও বিচার-বিবেচনা করে। এখনও পর্যন্ত দলের নিয়ন্ত্রণ উদ্ধবের হাতেই আছে বলে খবর। তবে আজ শিন্ডে লোকসভার স্পিকারের সামনে ১২ সাংসদকে হাজির করে বড় চাল দিয়েছেন। লোকসভার অধিবেশন এখন চলছে। এই সময় তাঁর দাবি পেশের পরীক্ষাও হয়ে যেতে পারে সংসদের অধিবেশন কক্ষে। সরকার সম্পর্কে অবস্থানের প্রশ্নে শিন্ডের অনুগামীরা বিজেপির পাশে থাকবেন, বলাই বাহুল্য।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা শিন্ডের দ্বিতীয় দিল্লি সফর। গত সপ্তাহের গোড়ায় দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী। সেই সফরে সঙ্গী ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আজ সকালে একা দিল্লি পৌঁছন শিন্ডে। আগেই ঘোষণা করেছিলেন সংসদ হলে শিবসেনার সাংসদদের সঙ্গে মিলিত হবেন। কিন্তু লোকসভার স্পিকারের সামনে সাংসদদের হাজির করার কোনও ঘোষণা ছিল না।

১২ সাংসদকে স্পিকারের ঘরে হাজির করিয়ে শিন্ডে অনুরোধ করেন তাঁর শিবিরকেই যেন লোকসভায় মূল শিবসেনা বলে বিবেচনা করা হয়। শিন্ডের এই ঘোষণার পরক্ষণেই দলীয় কর্মকতাদের বৈঠকে ডেকেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব। গতকাল তিনি সংগঠনে বড় ধরনের পরিবর্তন করেছেন। শিন্ডে অনুগামীদের সরিয়ে নিজের লোকেদের বসিয়েছেন গুরুত্বপূর্ণ পদে।

মহারাষ্ট্রের চলতি রাজনৈতিক সঙ্কট নিয়ে আগামীকালই সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার কথা। উদ্ধবের সময় তৎকালীন ডেপুটি স্পিকার শিন্ডের সঙ্গে হাত মেলানো ১৬জন বিধায়ককে শিবির বদল নিয়ে কারণ দর্শানোর নোটিস ধরিয়েছিলেন। আবার শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভার বর্তমান স্পিকার উদ্ধব শিবিরের বিধায়কদের নোটিস ধরান বিধানসভায় উদ্ধব শিবিরের সঙ্গে থাকার কারণে। এই দুটি আদেশের বিরুদ্ধেই দুই শিবির পরস্পরের বিরুদ্ধে মামলা ঠুকেছে। আবার বিধানসভায় শিন্ডের আস্থা ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছে উদ্ধব শিবির।

এই সব মামলাই আগামীকাল বিস্তারিত শোনার কথা সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এনভি রমান্নার। গত ১১ জুলাই আদালত শুধু বিধানসভার স্পিকারকে কেন্দ্রের সলিসিটর জেনারেল মারফৎ জানিয়েছে, সর্বোচ্চ আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি যেন কোনও বিধায়কের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করেন।

নূপুর শর্মাকে খুন করতে সীমান্ত টপকে ভারতে প্রবেশ! রাজস্থানে গ্রেফতার পাক যুবক


```