Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পরীক্ষায় বসতে না পারা বিএড পরীক্ষার্থীদের জন্য কী ব্যবস্থা? রিপোর্ট চাইল হাইকোর্ট 

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাংশ বিএড পরীক্ষার্থী।

পরীক্ষায় বসতে না পারা বিএড পরীক্ষার্থীদের জন্য কী ব্যবস্থা? রিপোর্ট চাইল হাইকোর্ট 

বিচারপতি অমৃতা সিনহা।

শেষ আপডেট: 30 July 2024 21:07

দ্য ওয়াল ব্যুরো:  কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাংশ বিএড পরীক্ষার্থী। ওই ঘটনায় অভিযুক্ত কলেজগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

একই সঙ্গে যে সব পরীক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে পারলেন না, তাঁদের জন্য কী ব্যবস্থা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাও জানাতে বলেছে আদালত। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 

আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের। ইতিমধ্যেই শেষ হয়েছে চলতি শিক্ষাবর্ষের বিএড পরীক্ষা। কিন্তু একাধিক ক্ষেত্রে কলেজগুলির গাফিলতিতে চলতি শিক্ষাবর্ষের বিএড পরীক্ষায় অংশ নিতে পারেননি বহু প্রার্থী, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। 

আদালত সূত্রের খবর, চলতি শিক্ষা বর্ষে একাধিক প্রার্থী প্রয়োজনীয় ক্লাস করেননি, এমন অভিযোগে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়। কিন্তু ওই পরীক্ষার্থীদের দাবি এক্ষেত্রে তাদের কোনও গাফিলতি ছিল না। কলেজগুলির গড়িমসির জন্যই এমনটা হয়েছে।

মঙ্গলবার শুনানিতে মামলাকারীর আইনজীবীর কাছে এই বক্তব্য শোনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, ‘সব জানা সত্ত্বেও আপনারা কেন কলেজগুলির ক্ষেত্রে কোনও ব্যবস্থা নিচ্ছেন না? কেন কলেজগুলির অনুমোদন বাতিল করছেন না?’ এই প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তেমনটা করা যেতে পারে।

বিচারপতি  পাল্টা বলেন, ‘কেন আদালতের নির্দেশ প্রয়োজন? আপানারা নিজে থেকে কেন কলেজগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেবেন না?’ এরপরই নির্দেশে বিচারপতি জানিয়ে দেন, এবছর পরীক্ষা না দিতে পারা প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কলেজগুলির ক্ষেত্রে কেন কোনও ব্যবস্থা নেওয়া হবে না, তাও রিপোর্টে উল্লেখ করতে বলেছেন বিচারপতি। ১৩ Dimd' মামলার পরবর্তী শুনানি হবে।


```