Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

সাবধান! মোবাইলে চার্জ দিয়ে ইন্টারনেট সার্ফিং, তমলুকে বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিঞাদার ওই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আহত ব্যক্তির নাম ,গোলাম রসুল। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে।

সাবধান! মোবাইলে চার্জ দিয়ে ইন্টারনেট সার্ফিং, তমলুকে বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ

শেষ আপডেট: 15 November 2023 22:38

দ্য ওয়া্ল ব্যুরো: কোলে বসিয়ে মোবাইলে চার্জ দিয়ে ইন্টারনেট সার্ফিং করতে গিয়ে বড়সড় মাসুল দিতে হল এক ব্যক্তিকে। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল ওই ব্যক্তির উরু, নিম্নাঙ্গ-সহ অণ্ডকোষ।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিঞাদার ওই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আহত ব্যক্তির নাম ,গোলাম রসুল। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে।

স্থানীয় সূত্রের খবর, গোলাম রসুলের বাড়ি সিদ্ধা এলাকায়। ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক কারখানায় তিনি কাজ করতেন।

কারখানার মালিক নওশাদ জানান, বুধবার দুপুরে খাওয়াদাওয়ার পর অ্যান্ড্রয়েড মোবাইল চার্জে বসিয়ে ইন্টারনেট সার্ফিং করছিলেন গোলাম রসুল। আচমকা মোবাইলটি বিকট শব্দে ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গোলাম।

বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই দ্রুত তাঁকে উদ্ধার করে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির দুটি উরু এবং নিম্নাঙ্গ-সহ অন্ডকোষ প্রায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার জেরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই মোবাইল চার্জে বসিয়ে ইন্টারনেট সার্ফিং করে। এর আগেও এমন বিস্ফোরণের ঘটনা শোনা গিয়েছে। তবু অনেকেই সতর্ক হননি। রসুলও সম্ভবত বিষয়টিকে গুরুত্ব দেননি, তারই জন্য বড়সড় খেসারত দিতে হল বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।


```