
শেষ আপডেট: 19 February 2025 20:39
দ্য ওয়াল ব্য়ুরো: ইনি রঞ্জন দে। পেশায় তিনি সব্জি ব্যবসায়ী হলেও নেশা তাঁর ফুটবল। এক সময়ে বড় ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু বড় জায়গা থেকে খেলার ডাক পেলেও অর্থের অভাবে সুযোগ ছড়াতে হয়েছিল রঞ্জনকে। সে স্বপ্ন অধরায় থেকে গেছে। তাই এখন গরিব ছেলেদের ফুটবল শিখিয়ে তাঁদের চোখে স্বপ্নপূরণের আশায় রয়েছেন রঞ্জন। খুলে ফেলেছেন ফুটবল অ্যাকাডেমি।