.webp)
কেমন চলছে যাদবপুরের ভোট?
শেষ আপডেট: 1 June 2024 20:26
সপ্তম দফায় আজ ভোট যাদবপুরে। রীতিমত তারুণ্যের লড়াই এই আসনে। সকাল থেকেই বাড়ির পাশে শিবমন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। চলে গিয়েছেন ভাঙড়ে। বাম-কংগ্রেস জোটের প্রার্থী, সিপিএমের সৃজন ভট্টাচার্যকে দেখা গেল, সকালে নিজের ভোট দিয়েই চরকিপাক ঘুরছেন একের পর এক নির্বাচনী এলাকায়। বারুইপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে। সৃজন যদিও পিছু হঠেননি। কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে, পুলিশকর্তাদের সঙ্গে। দ্য ওয়ালের ক্যামেরায় দেখুন সেই ছবি।