Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

পুলিশের গাড়িতে বসে হাসছেন ভিনেশ-সঙ্গীতা? 'আইটি সেলের মিথ্যে প্রচার!' গর্জে উঠলেন বজরং

দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন করছিলেন, ঠিক সেই সময় সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের যন্তর মন্তর থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিল মোদীর পুলিশ (wres

পুলিশের গাড়িতে বসে হাসছেন ভিনেশ-সঙ্গীতা? 'আইটি সেলের মিথ্যে প্রচার!' গর্জে উঠলেন বজরং

শেষ আপডেট: 29 May 2023 02:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন করছিলেন, ঠিক সেই সময় সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের যন্তর মন্তর থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিল মোদীর পুলিশ (wrestlers protest)। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল, পুলিশের গাড়িতে বসেই দিব্যি হাসতে হাসতে সেলফি তুলছেন সঙ্গীতা ফোগাট এবং ভিনেশ ফোগাট। কিন্তু ছবি নাকি একেবারেই মিথ্যে (Morphed Pic Of Wrestlers)। বিজেপির আইটি সেল ফটোশপ করে সেই ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়েছে বলে দাবি করলেন আর এক কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia)। ফটোশপ করার আগে আসল ছবিটিও শেয়ার করলেন তিনি।

বজরং পুনিয়া একইসঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। (Morphed Pic Of Wrestlers)

তার একটিতে দেখা যাচ্ছে, আটক হওয়ার পর সঙ্গীতা, ভিনেশ সহ অন্যান্য প্রতিবাদী কুস্তিগিরদের পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই গাড়ির ভিতরে বসে দিব্যি হাসিমুখে সেলফি তুলছেন ভিনেশ এবং সঙ্গীতা। সেই ছবিটির সঙ্গেই রয়েছে আরেকটি ছবি, যেখানে বাকি সবকিছু এক থাকলেও সঙ্গীতা এবং ভিনেশের মুখে হাসির লেশমাত্র নেই। ছবিগুলি পোস্ট করে বজরং লিখেছেন, 'আইটি সেলের লোকজন এই ভুয়ো ছবিটি ছড়িয়ে দিয়েছে। আমি এটা স্পষ্ট করে দিতে চাই, যারা এই জাল ছবিটি ছড়িয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।'

https://twitter.com/BajrangPunia/status/1662820142454312968?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1662820142454312968%7Ctwgr%5E80bdf763e5dd5a3a74091eae8c52d60aa3558e07%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fit-cell-spreading-bajrang-punia-shares-morphed-photo-of-wrestlers-sangeeta-phogat-vinesh-phogat-4074105

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থার দায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষন সিং-এর গ্রেফতারির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতের কুস্তিগিররা। যদিও প্রশাসনের তরফে তাঁদের কোনও দাবিতেই কর্ণপাত করা হয়নি। রবিবার যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করছিলেন ঢাকঢোল বাজিয়ে, ঠিক সেই সময় সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে যন্তর মন্তরে ধর্নামঞ্চ থেকে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ভারতের পুরস্কারজয়ী কুস্তিগিররা।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। সাক্ষী, সঙ্গীতা, ভিনেশ সহ তাঁদের সমর্থনকারীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে আলাদা আলাদা জায়গায় নিয়ে চলে যাওয়া হয়। যন্তর মন্তরের ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীদের খাটিয়া, তোষক, পাখা এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে খালি করে দেওয়া হয় জায়গাটি।

পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের স্পেশাল কমিশনার দেপেন্দ্র পাঠক জানিয়েছেন, একাধিকবার অনুরোধ এবং সতর্ক করার সত্ত্বেও পুলিশের সঙ্গে 'কুস্তি'তে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা। 'আজকে সারা দেশের জন্যই একটা গুরুত্বপূর্ণ দিন কারণ নয়া সংসদ ভবনের উদ্বোধন করা হচ্ছিল। প্রতিবাদ মঞ্চের বাইরে মিছিল না নিয়ে যাওয়ার জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও ওঁরা সেকথা শোনেননি,' দাবি তাঁর। দেপেন্দ্রর আরও দাবি, কুস্তিগিরদের আচরণ নাকি 'অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন!'

প্রকৃতির মতো বদল আইপিএল ফাইনালের নিয়মও! ম্যাচ আম্পায়ার বললেন, ‘বড় সমস্যা’


```