Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আইপিএলে উইকেট পান, রাজমিস্ত্রির কাজও করেন চাহাল!

চাহাল মানেই ছিলেন একটা সময়ে ভারতীয় দলের অটোমেটিক চয়েজ। কিন্তু বিরাট কোহলির কাছের বন্ধু এক ভারতীয় দলের দূরের বাসিন্দা হয়ে গিয়েছেন।

আইপিএলে উইকেট পান, রাজমিস্ত্রির কাজও করেন চাহাল!

শেষ আপডেট: 5 April 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই বাংলা প্রবাদকে মিলিয়ে দিলেন যজুবেন্দ্র চাহাল। তিনি এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন। প্রতি ম্যাচে চাহালের বোলিং ঝঙ্কারে বিপক্ষ দল মাটি ধরে নিচ্ছে। তবুও তিনি যেন একটু হলেও বর্ণহীন।

চাহাল মানেই ছিলেন একটা সময়ে ভারতীয় দলের অটোমেটিক চয়েজ। কিন্তু বিরাট কোহলির কাছের বন্ধু এখন ভারতীয় দলের দূরের বাসিন্দা হয়ে গিয়েছেন। চাহাল ক্রমে পিছনে হাঁটলেও ‘কুলচা’ জুটির কুলদীপ রোহিতদের দলের নিয়মিত সদস্য হয়ে গিয়েছেন।

চাহাল নিজে একজন নামী আন্তর্জাতিক দাবাড়ু ছিলেন। তিনি দাবার প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। আইএম (আন্তর্জাতিক মাস্টার) নর্মধারী তারকা। শেষমেশ অবশ্য দাবা ছেড়ে ক্রিকেটে মনোনিবেশ করেন।

চাহালকে চলতি আইপিএলের মধ্যে দেখা গিয়েছে, তিনি রাজমিস্ত্রির কাজ করছেন। আইপিএলে প্রতিটি দলই বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। রাজস্থান দলও তার বাইরে নয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত একটি গৃহনির্মান প্রকল্পে চাহাল, ট্রেন্ট বোল্টদের দেখা গিয়েছে বালি, সিমেন্ট, সুড়কি দিয়ে ঘর গাঁথছেন।

চাহালকে বেশ দক্ষ রাজমিস্ত্রির মতো লেগেছে। তাঁর কাজ দেখে খুশি আয়োজকরা। চাহাল জানিয়েছেন, ছোটবেলা থেকে মানুষই হয়েছি বিভিন্নরকম কাজ করার মাধ্যমে। আমাদের শিক্ষাই ছিল কোনও কাজকে ছোট না ভাবা। তাই যে কাজই করি না, নিজের চেষ্টাটা বজায় থাকে।

চাহালকে দেখা গিয়েছে ওই নির্মান কর্মীদের জন্য রুটি ও চাপাটি বানাতেও। সেই কাজটিও রাজস্থানের ক্রিকেটাররা দলবদ্ধভাবে করেছেন।      


```