শিখরের ব্যাটিং স্টাইল নকল করে আসর জমালেন বিরাট, ভিডিও মুহূর্তে ভাইরাল
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ভাল মূকাভিনয় করতে পারেন। তিনি হুবহু নকল করতে পারেন যে কোনও কাউকে। এমনকি তিনি সতীর্থদের অনুকরণ করে অবাক করে দেন।
টোয়েন্টি ২০ বিশ্বকাপ শুরুর আগে ভারত অধিনায়ক পুরনো সতীর্থ শিখর ধাওয়ানের (Shikhar Dh
শেষ আপডেট: 18 October 2021 13:58
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ভাল মূকাভিনয় করতে পারেন। তিনি হুবহু নকল করতে পারেন যে কোনও কাউকে। এমনকি তিনি সতীর্থদের অনুকরণ করে অবাক করে দেন।
টোয়েন্টি ২০ বিশ্বকাপ শুরুর আগে ভারত অধিনায়ক পুরনো সতীর্থ শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ব্যাটিং স্টাইল নকল করে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওর মেয়াদ মাত্র ৩১ সেকেন্ড।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক মহারণ বয়কটের হুমকি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের
গব্বর ক্রিজে গিয়ে বোলারের বিরুদ্ধে গার্ড নেওয়ার আগে বাঁ পা নাচিয়ে টি-শার্টের দুই দিক ঠিক করে নেন। কোহলি হুবহু সেটা অনায়াসে নকল করে দেখালেন।
https://twitter.com/imVkohli/status/1449986788852846596
অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার আগে ধাওয়ানের ব্যাটিং স্টান্স যেমন থাকে সেটাই করে দেখালেন কোহলি। বল ঠিকঠাক ছাড়লে সতীর্থের দিকে তাকিয়ে একগাল হাসি দেন ধাওয়ান। কোহলি সেই মুহূর্তও অনায়াসে তুলে ধরেছেন।
মজার এই ভিডিও আবার প্রিয় গব্বরকে ট্যাগ করেছেন কোহলি। তিনি লিখেছেন, ‘‘ব্যাটিং করার সময় শিখরের অনেকটা জায়গা লাগে। ওর সঙ্গে দীর্ঘ পরিচয়ের জন্য অনেকবার বিপরীত প্রান্ত থেকে ওকে ব্যাট করতে দেখেছি। যেটা দেখতে খুবই আনন্দের। তোমার কেমন লাগল শিক্ষি (শিখরকে এই নামে ডাকেন সতীর্থরা)?’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'