Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মোহনবাগানের বিতর্ক থেকে পালাতে চাইছেন উৎসব পারেখ, বলছেন, ‘আমাকে ছেড়ে দিন’

দ্য ওয়াল ব্যুরো: তিনি কথা বললেই খবর, আবার না কথা বললেও। এমন এক অবস্থান তৈরি করেছেন উৎসব পারেখ (Utsab Parekh), যেটি একেবারে বিতর্কের কেন্দ্রে। যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে রয়েছেন। সবুজ মেরুন সমর্থকরা অপেক্ষা করছেন কবে তিনি মোহনবাগান (Mohu

মোহনবাগানের বিতর্ক থেকে পালাতে চাইছেন উৎসব পারেখ, বলছেন, ‘আমাকে ছেড়ে দিন’

শেষ আপডেট: 23 September 2021 16:02

দ্য ওয়াল ব্যুরো: তিনি কথা বললেই খবর, আবার না কথা বললেও। এমন এক অবস্থান তৈরি করেছেন উৎসব পারেখ (Utsab Parekh), যেটি একেবারে বিতর্কের কেন্দ্রে। যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে রয়েছেন। সবুজ মেরুন সমর্থকরা অপেক্ষা করছেন কবে তিনি মোহনবাগান (Mohun bagan) মাঠে আসবেন। সেদিন তাঁকে ‘স্বাগত’ জানানো হবে, এই কথাগুলি ঘুরছে বিভিন্ন সোশ্যাল সাইটে। এটিকে-র অন্যতম অংশীদার এই ঘটনায় খুবই চিন্তিত। এতটাই যে অচেনা নম্বর থেকে ফোন পেলে নিজেই জিজ্ঞাসা করছেন, ‘কী দরকার, কাকে চাই?’ দ্য ওয়াল-এর পক্ষে দুপুর থেকে তাঁকে অনবরত চেষ্টা করার পরে সন্ধ্যেবেলায় ধরা গিয়েছে। ফোন ধরেই তিনি বলেছেন, আমি বিদেশে রয়েছি, মঙ্গলবার কলকাতায় ফিরব। তারপর কথা হবে। আচমকা ফোন কেটে দেওয়ার পরে আবারও তাঁকে ধরা হলে তিনি বেশ উত্তেজিত স্বরে বলে উঠেছেন, ‘‘আরে, আপনাকে তো বললাম আমি ভারতের বাইরে রয়েছি, কী বলবেন বলুন।’’ যখন তাঁকে বলা গেল, এটিকে-মোহনবাগানের হার নিয়ে কিছু বলবেন? তিনি প্রশ্নটার পুরোটা না শুনেই বলতে থাকেন, ‘আমাকে ছেড়ে দিন প্লিজ, আর কোনও বিতর্কে জড়াবেন না!’ আরও পড়ুন: ডুরান্ড কাপে করোনা হানা, কল্যাণী থেকে পত্রপাঠ বিদায় সেনা দলের এএফসি কাপে মোহনবাগান এর আগে খেলেনি, এটিকে-র হাত ধরে খেলার সুযোগ পেল, এই কথা তিনি বলার পরে সবুজ মেরুন সমর্থকদের রোষানলের মধ্যে রয়েছেন এই শিল্পপতি। তিনি পরে এই নিয়ে মৌখিক ক্ষমা চাইলেও কোনও লিখিত দেননি। এমনকি মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এই নিয়ে বিবৃতিও দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছিলেন, এই নিয়ে ব্যাখ্যা দিতে হবে উৎসব পারেখকে, কেন তিনি এমন বলেছেন। বোঝাই যাচ্ছে, ঘরে-বাইরে প্রবল চাপে তিনি দিশেহারা। এমনিতে তাঁর সঙ্গে মোহনবাগানের সৃঞ্জয়-দেবাশিসের সম্পর্ক ভাল, তিনি মাঠেও আসতেন। কিন্তু আচমকা এমন একটা বিবৃতিতে আগুন জ্বলে যাবে, বুঝতে পারেননি। এদিন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যও বলেছেন, ‘‘উৎসব পারেখের বক্তব্য নিয়ে দীর্ঘায়িত না করাই ভাল। উনি হয়তো হিট অব দ্য মুভমেন্টে এমন বলেছেন, তাঁর বিষয়টি লঘু করে দেখা উচিত।’’ সবুজ মেরুন সমর্থকদের বহুদিনের দাবি, মোহনবাগানের নামের আগে এটিকে নাম সরাতে হবে। তাঁদের মনে হয়েছে, এটিকে-ই লাভবান হচ্ছে মোহনবাগানের সঙ্গে নাম জুড়ে, তাদের ব্র্যান্ডকে কাজে লাগাতে পারছেন এই পারেখ, গোয়েঙ্কারা। সাক্ষাৎকার দিতে গিয়ে উৎসব পারেখ সেটি নিয়ে একটা ক্ষোভ ছিলই, তাই তিনি বলেছেন, এটিকে সরানো নিয়ে সমর্থকরা যা বলছেন, তা কি ভেবে বলছেন? আমরা ছিলাম বলেই তো মোহনবাগান এএফসি কাপ খেলতে পারছে। এই কথার যে এতটা প্রতিক্রিয়া হবে, সেটি এই শিল্পপতি বুঝতে পারেননি। তাই তিনি ভয়ে রয়েছেন, সেই কারণেই কোনও প্রতিক্রিয়া তো দূরের কথা, বরং বিতর্ক থেকে সহস্র যোজন দূরে থাকতে চাইছেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```