Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অস্ট্রেলিয়া ও পাকিস্তান ম্যাচে কোথায় থার্ড আম্পায়ার! মেলবোর্নে খেলা বন্ধ অদ্ভুত কারণে

বিশ্ব ক্রিকেটে বিভিন্ন কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এমন ঘটনা মনে হয় আগে কোনওদিন শোনা যায়নি।

অস্ট্রেলিয়া ও পাকিস্তান ম্যাচে কোথায় থার্ড আম্পায়ার! মেলবোর্নে খেলা বন্ধ অদ্ভুত কারণে

শেষ আপডেট: 28 December 2023 14:10

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে বিভিন্ন কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এমন ঘটনা মনে হয় আগে কোনওদিন শোনা যায়নি। এর আগে বৃষ্টিতে, কিংবা মাঠে আলো কমে যাওয়া, স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো চলে যাওয়া, নানা কারণেই খেলা বন্ধ থেকেছে।

এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও পাকিস্তান টেস্ট ম্যাচে খেলা বন্ধ থাকল অবাক করা কাণ্ডে। দিনের খেলা শুরু হতে যাবে। মাঠে ফিল্ডাররা রয়েছেন, মাঠের দুই ফিল্ড আম্পায়ার থাকলেও থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ছিলেন না। বিষয়টি নজরে আসতেই দুই ম্যাচ পরিচালক দু’দলের অধিনায়ককে বিষয়টি জানান।

সেইসময় দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি চলছিল। আচমকা দেখা যায়, থার্ড আম্পায়ার নেই। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ইলিংওয়ার্থ লাঞ্চ সারতে স্টেডিয়ামের লোয়ার টায়ারে নেমেছিলেন। কিন্তু খেলা শুরুর মুহূর্তে নিজের কক্ষে আসার সময় দেখা যায়, ভিআইপি লিফট খারাপ হয়ে গিয়েছে। প্রায় ১০ মিনিট লিফট বিকল থাকার পরে সেটিকে যুদ্ধকালীন তৎপরতায় ঠিক করা হয়। তারপর ইলিংওয়ার্থ নিজের আসনে এসে বসলে খেলা শুরু করেন মাঠের দুই ফিল্ড আম্পায়ার।

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানে জিতেছিল। চলতি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে পাক দল করেছিল ২৬৪ রান। ফিরতি ইনিংসে ব্যাটিং করতে নেমে অজিরা করেছেন ১৮৭/৬। পাক দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও মির হামজা।  


```