Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

শীর্ষে ভারত! বিশ্বকাপের সেমির দৌড়ে কোথায় দাঁড়িয়ে প্রথম চার দল

ভারত ছাড়া প্রথম চারে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এতগুলি ম্যাচ খেলে ফেলার পর কোন দল কোথায় দাঁড়িয়ে, সেই চিত্রটা পরিষ্কার হওয়া জরুরি।

শীর্ষে ভারত! বিশ্বকাপের সেমির দৌড়ে কোথায় দাঁড়িয়ে প্রথম চার দল

গ্রাফিক: বৃষ্টিকণা সিরাজ

শেষ আপডেট: 1 November 2023 15:37

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। পাকিস্তান ও বাংলাদেশ ইতিমধ্যে ৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। বাকি দলগুলি খেলেছে ৬টি ম্যাচ। এরমধ্যে এখনও অবধি ভারতই অপরাজেয়। চলতি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ঘোড়ার মতো ছুটছে। বাকি ৯টি দলই পয়েন্ট হারালেও রাহুল দ্রাবিড়ের ছেলেরা অপ্রতিরোধ্য। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাঁরা টেবিলের শীর্ষে। ভারত ছাড়া প্রথম চারে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

তবে এতগুলি ম্যাচ খেলে ফেলার পর কোন দল কোথায় দাঁড়িয়ে, সেই চিত্রটা পরিষ্কার হওয়া জরুরি। প্রথমেই আসা যাক পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা ভারতের কাছে। দলের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত। ৬টি ম্যাচের মধ্যে ৬টিই জিতেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ব্যাটিং এবং বোলিং, দু'টিতেই কামাল করছেন খেলোয়াড়রা। রীতিমতো স্বপ্নের ফর্মে রয়েছেন সবাই। আর তাতেই বাইশ গজে একেবারে সোনা ফলাচ্ছে টিম ইন্ডিয়া। এরপর তাঁদের আরও তিনটি ম্যাচ বাকি। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারত। এই তিনটি ম্যাচেও তাঁরা পুরো পয়েন্ট পাবেন বলে আশায় বুক বাঁধছেন সমর্থকরা।

৬টি ম্যাচের মধ্যে একটি হেরে ও পাঁচটি জিতে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক থেকে হাইনরিখ ক্লাসেন হয়ে ডেভিড মিলার! সব বিধ্বংসী ব্যাটার রয়েছেন এই দলে। মিডল অর্ডার অবধি প্রত্যেকটা ব্যাটার বাইশ গজে নিজেদের ছাপ রেখে যাচ্ছেন। আর এই ফুরফুরে মেজাজে ব্যাটিংটাই আলাদা শক্তি জোগাচ্ছে এই টিমটাকে। যা প্রতিপক্ষ টিমগুলির কাছে চিন্তার বিষয় হতে পারে। এখনও এই দলটার খেলা বাকি নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। প্রথম দুই প্রতিপক্ষ বেশ শক্ত এবং তৃতীয় দলটি এবারের বিশ্বকাপে ডার্ক হর্স। তাই খেলা যে হাড্ডাহাড্ডি হবে, সে কথা হলফ করে বলা যায়।

তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাঁরা জিতেছেন ৪টি ম্যাচ, হেরেছেন দুটি। এবার কিউয়িদের টিমে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র, যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন। ৬টি ম্যাচের মধ্যে তিনি আরও একটি সেঞ্চুরি, এবং অর্ধশতরান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে একা রাচিন নন, নিউজিল্যান্ড দলে থাকা আরও কয়েকজন তরুণ ক্রিকেটারও এবারের টুর্নামেন্টে নিজেদের দিকে লাইমলাইট কেড়ে নিয়েছেন। তবে এখানেই দেখা গিয়েছে সমস্যাও! অভিজ্ঞতা কম থাকার কারণে চাপের মুখে তাঁরা টিকে থাকতে পারছে না। ফলত ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন দুই ম্যাচে তাঁরা হেরে গিয়েছেন। এখনও দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাকি তাঁদের। নক আউট পর্বে ভাল জায়গায় থাকতে এই তিনটি ম্যাচই জিততে চাইবে কিউয়িরা।

সব শেষে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পাশাপাশি তাঁরাও চারটি জিতেছেন এবং দু'টি ম্যাচ হেরেছেন। তবে রানরেটে কিউয়িদের তুলনায় পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নাররা। দলের টপ অর্ডার বেশ ভয়ঙ্কর। প্রথম ২-৩টি ম্যাচে বেশ দুর্বল লাগছিল দলটিকে। তবে অস্ট্রেলিয়া যে বিশ্বকাপে ঘুরে দাঁড়াবেই, তা ভালমতোই জানতেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর সেই মতোই পরের তিনটি ম্যাচে রীতিমতো অপ্রতিরোধ্য ফর্মে দেখা গিয়েছে দলটিকে। মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেডের মতো তিন ব্যাটার যেই দলে থাকবে, সেই দল যে বাকিদের কাছে দুঃস্বপ্নের মতো হবে, সে আর বলার অপেক্ষা রাখে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া বর্তমানে উঠে দাঁড়িয়েছে শুধু নয়, বেশ জোরেই ছুটছে। তবে দলের সেমিফাইনাল খেলা এখনও নিশ্চিত হয়নি। তাই ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে শেষ তিনটি ম্যাচ জিততে মরিয়া তাঁরা।


```