Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বড় চমক লাল-হলুদের, এলেন মরোক্কোর জাতীয় দলের তারকা

শনিবার দিনই ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তাই সমর্থকরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এর মধ্যেই এল খুশির খবর। এবার লাল-হলুদ জার্সি গায়ে চড়াতে এলেন মরক্কোর (Morocco) জাতীয় দলের তারকা।

বড় চমক লাল-হলুদের, এলেন মরোক্কোর জাতীয় দলের তারকা

হামিদ আহাদাদ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 30 July 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনই ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তাই সমর্থকরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এর মধ্যেই এল খুশির খবর। এবার লাল-হলুদ জার্সি গায়ে চড়াতে এলেন মরক্কোর (Morocco) জাতীয় দলের তারকা।

ইমামি ইস্ট বেঙ্গল এফসি ২০২৫-২৬ মরশুমের জন্য মরক্কোর জাতীয় দলের ফরোয়ার্ড হামিদ আহাদাদের (Hamid Ahadad) সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চলেছে। পাশাপাশি ক্লাব সূত্রে জানা গিয়েছে, আরও এক বছর মেয়াদ বাড়ানোর বিকল্প রয়েছে। আহাদাদ ১৭ নম্বর জার্সি পরবেন। মরক্কোর এই ফুটবলার ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন কলকাতায় পা রেখে।

রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে আহাদাদকে স্বাগত জানিয়েছেন ইস্ট বেঙ্গল এফসির ফুটবল প্রধান মিঃ থাংবোই সিংতো। তিনি বলেন, "ইমামি ইস্ট বেঙ্গল এফসি পরিবারে হামিদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর অভিজ্ঞতা, বহুমুখী প্রতিভা এবং সর্বোচ্চ স্তরে প্রমাণিত ট্র্যাক রেকর্ড আমাদের আক্রমণাত্মক দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। আমরা বিশ্বাস করি, আসন্ন মরশুমে আমাদের লক্ষ্য অর্জনে হামিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।"

আহদাদের বহুমুখী দক্ষতা রয়েছে। সেন্টার-ফরোয়ার্ড বা উইঙ্গার হিসাবে তিনি খেলতে সক্ষম। শীর্ষ স্তরের আফ্রিকান লিগে নিজেকে তিনি প্রমাণ করেছেন। তিনি মরক্কোর বোতোলা প্রো ইনউই-এর দল মাগরেব ডি ফেস থেকে ইস্টবেঙ্গল যোগ দিচ্ছেন। এই ক্লাবের হয়ে ১৯ ম্যাচে ১,৪৩২ মিনিট খেলেছেন। গত মরশুমে ৩ গোল এবং ৩ অ্যাসিস্ট করেছেন। মোট ১৬২টি বোতোলা প্রো ইনউই ম্যাচে ৩০ বছর বয়সি এই খেলোয়াড় ৪৫ গোল এবং ১৪ অ্যাসিস্ট করেছেন।

পাশাপাশি তিনি খেলেছেন মিশরের জামালেক এসসি-র হয়ে। তিনি মিশরীয় প্রিমিয়ার লিগ (২০২০-২১), সৌদি-মিশরীয় সুপার কাপ (২০১৮) এবং সিএএফ কনফেডারেশন কাপ (২০১৮-১৯) জিতেছেন। আহাদাদ ২০১৯-২০ সালে রাজা কাসাব্লাঙ্কার হয়ে বোতোলা প্রো ইনউই জিতেছেন। মরোক্কোর এই ফুবালার অতীতে বোতোলা প্রো ইনউই ক্লাব এফইউএস রাবাত এবং ওয়াইদাদ এসির হয়েও প্রতিনিধিত্ব করেছেন।

আহাদাদকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বলতে গিয়ে, ইমামি ইস্ট বেঙ্গল এফসির প্রধান কোচ অস্কার ব্রুজো বলেন, "হামিদ মূলত একজন সেন্টার-ফরোয়ার্ড যে বাম উইংয়ে খেলার পাশাপাশি একজন আক্রমণাত্মক মিডফিল্ডারও। ও একজন ধারাবাহিক গোল স্কোরার। তার দক্ষতা এবং বিভিন্ন শীর্ষ স্তরের মরক্কো এবং মিশরীয় ক্লাবের হয়ে খেলার বিশাল অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সত্যিই দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।"

ইমামি ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে যাত্রা শুরু করতে পেরে রোমাঞ্চিত আহাদাদ বলেন, "আমি এই ক্লাব সম্পর্কে দারুণ কিছু শুনেছি। শতাব্দীর ঐতিহ্য সম্পন্ন একটি ক্লাবে যোগদান করা একটি সম্মানের বিষয়। আমি অতীতে জামালেক এসসি-র হয়ে খেলেছি, তাই আইকনিক ডার্বির সঙ্গে জড়িত চাপ সম্পর্কে আমি ভালভাবেই অবগত। এখন আমি কলকাতা ডার্বি উপভোগ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।  এই ডার্বি এশিয়ার অন্যতম বৃহৎ ডার্বি। আমি এই ক্লাব এবং এর আবেগপ্রবণ ভক্তদের জন্য আমার সেরাটা দিতে চাই এবং যতটা সম্ভব ট্রফি জিততে চাই।"


```