Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

প্যারিস অলিম্পিক্সের আগে অনবদ্য ভারতীয় হকি দল, বিশ্ব সেরা জার্মানিকে দুরমুশ হরমনপ্রীতদের

প্যারিস অলিম্পিক্সের আগে দারুণ ছন্দে ভারতীয় হকি দল। এফআইএইচ আন্তর্জাতিক প্রো লিগ হকিতে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে।

প্যারিস অলিম্পিক্সের আগে অনবদ্য ভারতীয় হকি দল, বিশ্ব সেরা জার্মানিকে দুরমুশ হরমনপ্রীতদের

শেষ আপডেট: 1 June 2024 23:04

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের আগে দারুণ ছন্দে ভারতীয় হকি দল। এফআইএইচ আন্তর্জাতিক প্রো লিগ হকিতে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। এর আগের ম্যাচেই ভারতীয় দল হার মানে বেলজিয়ামের কাছে। কিন্তু তাদের যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে, সেটি দেখা গেল এই ম্যাচে।

প্যারিস অলিম্পিক্সের আগে মহড়ার এই টুর্নামেন্টে ভারতীয় হকি তারকারা অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম কোয়ার্টারে কোনও গোল না হলেও চাপ বজায় রেখেছিল ভারত। তারপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন হরমনপ্রীত সিং। দুটি গোল করেন সুখজিৎ সিং ও গুরজন্ত সিং। গোলে দারুণ কয়েকটি সেভ করেছেন পিআর শ্রীজেশ।

খেলায় ভারতীয় দলের টিমগেম এককথায় অপূর্ব। তৃতীয় গোলটির ক্ষেত্রে সারা মাঠের দর্শকরা উঠে দাঁড়িয়ে দলকে অভিবাদন জানিয়েছেন। হরমনপ্রীত সিংয়ের থেকে বল যায় মনপ্রীত সিংয়ের কাছে। তাঁর কাছ থেকে বিবেক প্রসাদ সাগর বল পান। এরপর তিনি তা বাড়িয়ে দেন ললিত উপাধ্যায়কে, তাঁর কাছ থেকে পাস পেয়ে যান সঞ্জয়। সেখান থেকে গুরজান্তের কাছে বল গেলে তিনি ফ্লিকে গোল করে দেন।

জার্মানির বিরুদ্ধে সাম্প্রতিককালের মধ্যে এত ভাল খেলেননি ভারতীয় তারকারা। আগের দুটি ম্যাচে হারের পরেও দল ঘুরে দাঁড়িয়েছে, সেটিতে খুশি দলের অধিনায়ক হরমনপ্রীত। তিনি জানান, ‘‘আমাদের কাছে প্যারিসে যাওয়ার আগে মনোবল বাড়ানোর দরকার ছিল, সেই অক্সিজেন আমরা পেয়ে গেলাম।’’


```