Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

Sushil Kumar: খুনে অভিযুক্ত সুশীল কুমার বর্তমানে তিহার জেলের ফিটনেস কোচ

দ্য ওয়াল ব্যুরো: জীবন কত দ্রুত বদলায়। একটা সময় তিনি ছিলেন নামী অলিম্পিয়ান, দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেই সুশীল কুমার (Sushil Kumar) বর্তমানে তিহার জেলের ফিটনেস কোচ। গতবছর মে মাসে সুশীলকে এক নামী অ্যাথলিটের খুনের ঘটনায় গ্রেফ

Sushil Kumar: খুনে অভিযুক্ত সুশীল কুমার বর্তমানে তিহার জেলের ফিটনেস কোচ

শেষ আপডেট: 14 March 2022 14:38

দ্য ওয়াল ব্যুরো: জীবন কত দ্রুত বদলায়। একটা সময় তিনি ছিলেন নামী অলিম্পিয়ান, দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সেই সুশীল কুমার (Sushil Kumar) বর্তমানে তিহার জেলের ফিটনেস কোচ।

গতবছর মে মাসে সুশীলকে এক নামী অ্যাথলিটের খুনের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্র্যাকটিসরত ওই অ্যাথলিটকে মারেন সুশীলসহ আরও কিছু সমাজবিরোধী। তাদের মধ্যে ১৭জনকে পুলিশ আটক করেছিল।

সুশীল অবশ্য তারপর থেকে জেলেই রয়েছেন। তিনি জামিনের আবেদন করলেও রেহাই দেওয়া হয়নি। বর্তমানে ওই নামী প্রাক্তন অলিম্পিয়ান জেলের মধ্যে থাকা কয়েদিদের ফিটনেস কোচ। এমন অনেক বন্দী রয়েছে, যারা খেলাধুলোর ব্যাপারে অনুরাগী। তাদের ফিটনেস ট্রেনিং দিচ্ছেন ওই কুস্তিগির অলিম্পিয়ান। যিনি দেশের হয়ে পদক জিতেছেন।

এমনকি জেলের মধ্যে থাকা কয়েদিদের খেলার প্রতি ঝোঁকের ক্ষেত্রেও সুশীলের অবদানকে অনেকেই মনে করতে চান। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে অভিযুক্ত উমর খালিদও সুশীলের কাছে ট্রেনিং নিচ্ছেন। কুস্তির পাশাপাশি টেবল টেনিস, ভলিবল, খো খো, বাস্কেটবল, দাবা খেলার ট্রেনিং দেওয়া হয় জেলে। মানসিক সংশোধনাগারের কারণেই ক্রীড়া মনস্ক মনোভাব গঠন করা হয় জেলে।


```