Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আরজি কর কাণ্ডের জের: রবিবারের ডার্বি ম্যাচ স্থগিত

আরজি কর কাণ্ডের জের: রবিবারের ডার্বি ম্যাচ স্থগিত

শেষ আপডেট: 17 August 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রভাবের জেরে রবিবার ডুরান্ড কাপের মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের ডার্বি স্থগিত হয়ে গিয়েছে। শনিবার দুপুরে রাজ্য প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের মধ্যে বৈঠকে ঠিক হয়েছে, রবিবারের ডার্বি ম্যাচ করা এই পরিস্থিতিতে সম্ভব নয়।
আরজি কর কাণ্ডের প্রভাব সারা রাজ্যেই পড়েছে। এই পরিস্থিতিতে বড় ম্যাচ হলে মাঠে নানা বিক্ষোভ হতে পারে। দুই প্রধানের সমর্থকরাই চাইছেন তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীরা উপযুক্ত শাস্তি পাক। তাঁরাও নানা ধরনের পরিকল্পনা করে রেখেছিলেন।
রাজ্য প্রশাসন এই পরিস্থিতিতে ম্যাচ সংঘটন করতে রাজি নয়। তারা চাইছেন, ডুরান্ডের ডার্বি এই মুহূর্তে পিছিয়ে দিতে। 

রাজ্য প্রশাসনের পক্ষে বৈঠকে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সারা রাজ্যে প্রভাব পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ম্যাচ হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ডার্বি ম্যাচ হতে পারে জামশেদপুরে, সেটি কবে হবে, সেটি বলা হয়নি। তবে কোয়ার্টার ফাইনালে দুটি দলকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হতে পারে।
এদিকে, এই ম্যাচকে কেন্দ্র করে দুই প্রধানের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। সেই টিকিটের টাকা কীভাবে ফেরত দেওয়া সম্ভব, সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডার্বিতে দুই প্রধানের নতুন দল মাঠে নামার কথা ছিল। পুরো ময়দান তেতে ছিল। সেই পরিস্থিতিতে ম্যাচ বাতিলের ঘটনা মানতে পারছেন না সমর্থকরা। অনেকের দাবি, এর আগে তো তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনে বড় ম্যাচ হয়েছে রাতের দিকে। এবারও সেরকম করা যেতে পারত। তবে ময়দানের একাংশ মনে করছে, যেভাবে আরজি করের ঘটনায় মহিলারা পথ দখল করে বিদ্রোহ দেখিয়েছিলেন, সেরকম যদি বড় ম্যাচে এমন কোনও ঘটনা ঘটত, সেটি কোনওভাবেই চায় না প্রশাসন। তাই নিরাপত্তার সমস্যার কথা বলা হয়েছে।


```