Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-সিরাজ

ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুভমন গিল। সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের বাবর আজমকে।

বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-সিরাজ

শেষ আপডেট: 8 November 2023 16:33

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। প্রকৃত অর্থেই একটা টিমের মতো খেলছেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ব্যক্তি নৈপুণ্য নয়, দলগত সংহতিতেই বাজিমাত করছে ভারত। তবে এরমধ্যেই একাধিক প্লেয়ার একক দক্ষতায় কামাল দেখাচ্ছেন। বিরাট কোহলি যেমন ওয়ানডে শতরানের নিরিখে ছুঁয়ে ফেলেছেন শচীনকে। তেমনই শুভমন গিল ও মহম্মদ সিরাজ আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এলেন। তাঁরা সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের বাবর আজম ও শাহিন আফ্রিদিকে।

উল্লেখ্য, এই নিয়ে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুভমন গিল। এর আগে ভারত থেকে আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন শচীন তেন্ডুলকা, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এবার সেখানে নাম জুড়ল শুভমনেরও। চলতি বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন গিল। তারমধ্যে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এদিকে, ব্যাটারদের ক্রমতালিকায় বর্তমানে চারে রয়েছেন বিরাট কোহলি। রোহিত রয়েছেন ৬ নম্বরে।

শুধু ব্যাটারদের নয়, বোলারদের ওডিআই র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় বোলারদের। ৭০৯ পয়েন্ট নিয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ। এবারের বিশ্বকাপে তিনি অনবদ্য ফর্মে রয়েছেন। এছাড়াও ক্রমতালিকায় রয়েছেন আরও তিন ভারতীয় বোলার। চতুর্থ স্থানে আছেন কুলদীপ যাদব জসপ্রীত বুমরা আছেন আট নম্বরে। আর দশ নম্বরে জায়গা পেয়েছেন মহম্মদ সামি। তবে ব্যাটার-বোলারদের ক্রমতালিকায় পরিবর্তন হলেও অলরাউন্ডারের তালিকায় এখনও শীর্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল-হাসান। তালিকায় দশ নম্বরে জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।


```