Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

‘রাফা তুমি এই কৃতিত্বের যোগ্য’, নাদালকে ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ে শুভেচ্ছা ফেডেরারের

দ্য ওয়াল ব্যুরো: ফ্রেঞ্চ ওপেন জিতে রজার ফেডেরারের ২০ গ্র্যান্ডস্ল্যামের রেকর্ড স্পর্শ করেছেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। একই সারিতে বসেছেন টেনিসের দুই সেরা তারকা। আর তারপরেই নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন ফেডেরার। তিনি লিখেছেন, এই সম্মানের যোগ

‘রাফা তুমি এই কৃতিত্বের যোগ্য’, নাদালকে ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ে শুভেচ্ছা ফেডেরারের

শেষ আপডেট: 12 October 2020 09:13

দ্য ওয়াল ব্যুরো: ফ্রেঞ্চ ওপেন জিতে রজার ফেডেরারের ২০ গ্র্যান্ডস্ল্যামের রেকর্ড স্পর্শ করেছেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। একই সারিতে বসেছেন টেনিসের দুই সেরা তারকা। আর তারপরেই নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন ফেডেরার। তিনি লিখেছেন, এই সম্মানের যোগ্য রাফায়েল নাদাল। অর্থাৎ যোগ্য প্লেয়ার হিসেবেই এই সম্মান পেয়েছেন তিনি। টুইটে ফেডেরার লেখেন, “আমার বন্ধু রাফাকে একজন মানুষ ও একজন চ্যাম্পিয়ন হিসেবে বরাবরই আমি সম্মান করে এসেছি। বহু বছর ধরে আমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী রাফা। আমরা দু’জন দু’জনকে আরও ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করেছি। তাই এটা আমার কাছে খুবই সম্মানের। ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য নাদালকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে ও ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছে সেটাও কম কৃতিত্বের নয়। এটা টেনিসে এক অন্য মাইলস্টোন। আমি ওর দলকেও শুভেচ্ছা জানাতে চাই। কারণ এটা কেউ একা করতে পারে না। আমি আশা করছি ২০ গ্র্যান্ডস্ল্যাম সামনের দিকে আমাদের এগিয়ে যাওয়ার একটা ধাপ। খুবই ভাল রাফা। তুমি এর যোগ্য।” রবিবার ফাইনাল ম্যাচে নাদাল স্ট্রেট সেটে হারিয়েছেন নোভাক জকোভিচকে। ফাইনালে নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-০, ৬-২, ৭-৫। ফিলিপ শঁতিয়ে কোর্টে রবিবার রাফা যে আগ্রাসন নিয়ে খেলেছেন, তা তাঁর ক্যারিশমার কথা মনে করিয়ে দিয়েছে। সারা টেনিস দুনিয়াকে তিনি দেখিয়েছেন, বয়স কোনও বিষয় নয়, ফিটনেস বজায় রাখলে, নিজের লক্ষ্য থেকে না সরলে তিনিই শাসন করবেন টেনিস বিশ্বকে। https://twitter.com/rogerfederer/status/1315330172221116418?s=19 তিন সেটের ম্যাচে দুটি আনফোর্সড এরর বাদ দিলে নাদালের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন নোভাক। তৃতীয় সেটে তা-ও একটু লড়াইয়ে ফিরেছিলেন সার্বিয়ার তারকা, কিন্তু ওই পর্যন্তই। স্প্যানিশ আর্মাডার একতরফা আক্রমণের মুখে ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। জয়ের পরে নোভাকের প্রশংসা করে নাদাল জানিয়েছেন, নোভাক দারুণ লড়েছে, কিন্তু কিছু করার নেই, দিনটা ছিল আমারই। গত বছর অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে জোকার আমাকে শেষ করে দিয়েছিল। আমরা অনেক ম্যাচ খেলেছি। কোনও দিন জয় আসে, কোনও দিন আবার হারকে মেনে নিতে হয়। আশা করি, পরে আবারও আমাদের দেখা হবে।” রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি স্পর্শ করেও নিজেকে সংযতই রেখেছেন নাদাল। তিনি বলেছেন, “রজারের কীর্তি স্পর্শ করার ব্যাপারটা নিয়ে আমি ভাবছিই না। রোঁলা গ্যারোয় জয়ের বিশেষ একটা তৃপ্তি রয়েছে। সেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। এটাই আমার কাছে সবকিছু। এই শহর আর এই কোর্টটা আমার খুব প্রিয়।” অন্যদিকে ফেডেরারও মনে করিয়ে দিয়েছেন কোনও এক আসরে মোট ১৩ বার খেতাব পাওয়াও সহজ কথা নয়। টেনিস দুনিয়া মনে করে রোঁলা গ্যারোর সম্রাট রাফাই। সেটি আরও একবার প্রমাণিত হয়েছে। এমনকি শচীন তেণ্ডুলকার পর্যন্ত টুইট করে নাদালকে লিখেছেন, তুমিই চ্যাম্পিয়ন, আবার প্রমাণ করলে।

```