Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

গোল খরা কাটাতে ইস্টবেঙ্গলে আসছেন নাইজেরিয়া যুব দলের স্ট্রাইকার ব্রাইট

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে তালিকায় নিচে অবস্থান করছে এস সি ইস্টবেঙ্গল। তাদের নামের পাশে মাত্র এক পয়েন্ট। গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাদের লড়াই প্রশংসা আদায় করলেও ২৭ কোটির ইস্টবেঙ্গল এখনও গোল করতে পারেনি। চারটি ম্যাচ হয়ে যাওয়ার প

গোল খরা কাটাতে ইস্টবেঙ্গলে আসছেন নাইজেরিয়া যুব দলের স্ট্রাইকার ব্রাইট

শেষ আপডেট: 12 December 2020 17:28

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে তালিকায় নিচে অবস্থান করছে এস সি ইস্টবেঙ্গল। তাদের নামের পাশে মাত্র এক পয়েন্ট। গত ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাদের লড়াই প্রশংসা আদায় করলেও ২৭ কোটির ইস্টবেঙ্গল এখনও গোল করতে পারেনি। চারটি ম্যাচ হয়ে যাওয়ার পরেও দলের নামের পাশে কোনও গোল নেই। অথচ দলে রয়েছে প্রিমিয়ার লিগ কিংবা এ লিগ খেলা বিদেশী তারকা। সেই কারণেই বীতশ্রদ্ধ ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ ভারতীয় ফুটবলারদের দোষ দিয়েছিলেন। রবি ফাউলার বলেছিলেন, ‘‘এই ভারতীয়রা আগে মনে হয় কোনওদিন কোচিং নেয়নি কারোর কাছ থেকে!’’ তারপরে যদিও ‘কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’ বলে বিতর্ক এড়িয়েছেন। কিন্তু দলের অন্দরে কেন গোল হচ্ছে না, সেই নিয়ে ক্রমাগত গুঞ্জন চলছেই। মাঘোমা সারা ম্যাচে দৌড়ে চলেছেন, তাঁর পরিশ্রম সকলের মনে ধরেছে। পিলকিনটনের খেলা দেখে গত ম্যাচের পরে কোচ বলেছিলেন, ধীরে ধীরে মেজাজে আসছে পিলকিনটন। কিন্তু গোলের দেখা নাই রে... এই স্লোগানও বেজেই চলেছে দলের মধ্যে। এই গোল খরা কাটাতে ইনভেস্টর শ্রী সিমেন্টের কর্তাব্যক্তিরা কোচ ফাউলার ও মাঘোমার ওপরই ভরসা করেছেন। ওই দুইজনই ২২ বছরের তরুণ নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাথারের কথা জানায়। তাঁকেই দলের সপ্তম বিদেশী হিসেবে আনা হচ্ছে। নাইজেরিয়ার বেনিন সিটিতে জন্মগ্রহণ করা এই তরুণ স্ট্রাইকার জাতীয় যুব দলের হয়ে খেলেছেন। দারুণ গোল চেনেন। এমনকি ব্রাইটের আসার খবর শনিবার সন্ধ্যায় আফ্রিকান ইনসাইডার নামে একটি টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। সেই টুইটটি আবার ইস্টবেঙ্গলের নানা ফ্যান পেজ শেয়ার করে। অনেক লাল হলুদ সমর্থক তাঁকে ‘দ্বিতীয় চিমা ওকোরি’ বলা শুরু করে দিয়েছেন। প্রিমিয়ার লিগে খেলা উলভসের হয়ে এ মরসুমে তিনি শুরুও করেছিলেন। তারপর খেলেছেন এইক এথেন্সের হয়েও। গোয়ার এক বিখ্যাত ফুটবল সাংবাদিক তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘‘এমন তরুণ নামী বিদেশী তারকা এই আইএসএলে প্রথম কোনও দল নিয়ে আসছে। স্বাগত ব্রাইট, দারুণ কাটুক ইস্টবেঙ্গলে।’’ গ্রিসের নামী ক্লাব এইকে এথেন্সের হয়ে একটি ম্যাচ খেলেও ফেলেছেন এই তারকা। একটি দৃষ্টিনন্দন গোলও করেছেন। সেই ভিডিও আপলোড করা হয়েছে ইস্টবেঙ্গলের সরকারি টুইটার পেজ থেকেও। এই বয়সেই ব্রাইট খেলে ফেলেছেন কভেন্ট্রি সিটি, উইগান অ্যাথলেটিক ক্লাবের মতো বড় দলেও। তাঁকে নিয়ে আসা হচ্ছে অবশ্য কোনওরকম ট্রান্সফার ছাড়াই। বলা হচ্ছে তিনি আসছেন লোনে। পাঁচ ফুট দশ ইঞ্চি এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মতো দলের বিরুদ্ধে দৃষ্টিনন্দন গোলও করেছিলেন। এবার শুধু ইস্টবেঙ্গলে এসে গোলের পথ তৈরি করুন, সেটাই চাইছেন আপামর লাল হলুদ সমর্থকরা।  

```