Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

আইএসএলে মাঠে থাকবে কৃত্রিম হাততালি, ‘ফ্যান ওয়াল’-এ হাজির থাকতে পারবেন সমর্থকরা

দ্য ওয়াল ব্যুরো: সেই স্বপ্নের পরিবেশ দেখা যাবে না। আইপিএলেও ছিল একই চিত্র, ফাঁকা গ্যালারি। বলা হয়, ক্রীড়াবিদদের অক্সিজেন হল দর্শক। আর সেই দর্শকশূন্য স্টেডিয়াম যেন জল ছাড়া মাছের মতোই! এই কথাটি করোনা কালে বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্ত

আইএসএলে মাঠে থাকবে কৃত্রিম হাততালি, ‘ফ্যান ওয়াল’-এ হাজির থাকতে পারবেন সমর্থকরা

শেষ আপডেট: 19 November 2020 10:36

দ্য ওয়াল ব্যুরো: সেই স্বপ্নের পরিবেশ দেখা যাবে না। আইপিএলেও ছিল একই চিত্র, ফাঁকা গ্যালারি। বলা হয়, ক্রীড়াবিদদের অক্সিজেন হল দর্শক। আর সেই দর্শকশূন্য স্টেডিয়াম যেন জল ছাড়া মাছের মতোই! এই কথাটি করোনা কালে বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু দিনকালে যা পরিস্থিতি, তাতে ফাঁকা গ্যালারিই ‘সিগনেচার স্টাইল’ হয়ে যাচ্ছে খেলার মাঠে। গতবার আইএসএল হলে বলার কিছু থাকত না, কিন্তু এবারে চিত্রটাই আলাদা, কারণ মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই ক্রাউডপুলার দলের উপস্থিতি। সেই দুটি দল খেলবে, আর মাঠ থাকবে ফাঁকা, এটা কল্পনাও করা যায় না। কারণ ভিনরাজ্যেও এই দুটি দলের সমর্থকরা রয়েছেন। সম্প্রতি স্প্যানিশ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা গিয়েছে স্টেডিয়ামে ‘ফ্যান ওয়াল’ তৈরি করা হয়েছে। এটি এক বিশেষ প্রযুক্তির ব্যবহার, যেখানে সমর্থকরা সরাসরি লাইভ-এ আসার সুযোগ পাবেন। তাঁরা ম্যাচের বিরতিতে কথা বলতে পারবেন ফোন করে, সেটি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কথা বলতে হবে। আইএসএলে সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সেতু তৈরি করতেই এমন প্রচেষ্টা সম্প্রচার সংস্থাগুলির। তারা চাইছে আইপিএলের মতোই একটা কৃত্রিম শব্দব্রক্ষ্ম তৈরি করতে। সারা মাঠ ভর্তি থাকলে যেরকম শব্দব্রক্ষ্ম থাকে, তেমন একটা বাতাবরণ তৈরির চেষ্টা হবে। কীভাবে সম্ভব হবে এই বিষয়টি? দর্শকশূন্য আবহে ঘরে বসে খেলা দেখার সময় সমর্থকেরা যাতে আগ্রহ না হারিয়ে ফেলেন সেজন্যই এই ব্যবস্থা। প্রিয় দলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ফ্যান ওয়ালে লাইভে আসার জন্য সমর্থকদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে ইন্ডিয়ান সুপার লিগের ওয়েবসাইটে। এরপর নির্বাচিত সমর্থকেরা ম্যাচের দিন স্টেডিয়ামের ফ্যান ওয়ালে লাইভে এসে প্রিয় দলের উদ্দেশ্যে সমর্থন প্রকাশ করতে পারবেন। হোম এবং অ্যাওয়ে, ম্যাচের দিন দু’দলের সমর্থকদের কাছেই থাকবে এমন লাইভে আসার সুযোগ। ‘ফ্যান ওয়াল’ হিসেবে স্টেডিয়ামে থাকবে দুটি এলইডি স্ক্রিন। আর এই ঘটনার মাধ্যমে সমর্থকরা ফুটবলারদের কাছে পৌঁছতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এই নিয়ে সম্প্রচার সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ সমর্থকদের কাছে কঠিন সময়ে ভাল একটা ফুটবল লিগ তুলে দিতে চাই, তার জন্য আমাদের সেরা কাজটাই আমরা করব। কারণ ঘরে বসে খেলা দেখার যেমন আলাদা আনন্দ রয়েছে, তেমনি করোনা পরিস্থিতিতে সেই আনন্দের রেশ যদি মাঠ পর্যন্ত পৌঁছে দিতে পারি, তার জন্য আমাদের উদ্যোগ থেমে থাকবে না।’’ অতিরিক্ত ক্যামেরা ব্যবহার করে স্টেডিয়ামে ফ্যান ওয়াল তৈরি হবে। এর ফলে সমর্থকেরা খেলার আরও কাছাকাছি পৌঁছে যাবে। সব থেকে বিষয়, ওই ফ্যান ওয়ালে নানা ধরনের প্রশ্নোত্তর পর্ব চলছে, ওই ক্যুইজের উত্তরদাতাতের দেওয়া হবে ভাল অফার। এমনকি কয়েকজন সমর্থকরা সরাসরি ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে লাইভ-এ আসার সুযোগ পাবেন। স্টুডিওতেও সরাসরি আলোচনার সুযোগ পাবেন সফল উত্তরদাতা সমর্থকরাও।

```