Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাবেন না পছন্দের খাবার, আরও দু’সপ্তাহ জেলেই কাটাতে হবে সুশীল কুমারকে

দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি বক্সার সুশীল কুমারের নিষ্কৃতি নেই। তিনি যেভাবে একের পর এক মামলায় জড়িয়ে যাচ্ছেন, তিনি জেল থেকে কবে বেরতে পারবেন, কেউই জোর দিয়ে বলতে পারছেন না। কারণ সাগর রানা খুনের ঘটনায় সুশীল জড়িত, সেটি প্রমাণ না হলেও তাঁর বিরুদ্ধ

পাবেন না পছন্দের খাবার, আরও দু’সপ্তাহ জেলেই কাটাতে হবে সুশীল কুমারকে

শেষ আপডেট: 11 June 2021 16:10

দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি বক্সার সুশীল কুমারের নিষ্কৃতি নেই। তিনি যেভাবে একের পর এক মামলায় জড়িয়ে যাচ্ছেন, তিনি জেল থেকে কবে বেরতে পারবেন, কেউই জোর দিয়ে বলতে পারছেন না। কারণ সাগর রানা খুনের ঘটনায় সুশীল জড়িত, সেটি প্রমাণ না হলেও তাঁর বিরুদ্ধে আইনি প্রমাণ জোগাড়ের চেষ্টা চালানো হচ্ছে। আগামী ২৫ জুন পর্যন্ত সুশীল বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন। তার মধ্যে তাঁকে নিয়ে তদন্তের কাজ এগিয়ে চলবে। এমনই জানিয়েছে দিল্লি আদালত। এমনকি খুনের ঘটনায় কারা জড়িত, সেটি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে নামী কুস্তিগিরকে। প্রথম দিকে সুশীল তদন্তে সহায়তা না করলেও এখন তিনি একটু হলেও নরম হচ্ছেন, এমনটাই জানা গিয়েছে। শুক্রবার তাঁকে রোহিনী জেলা আদালতে তোলা হয়। সুশীলকে রীতিমতো বিধ্বস্ত লাগছিল। তিনি দিনে একবার করে আত্মীয়দের সঙ্গে দেখা করতে চান, এমন অনুরোধ করলেও সেটি দেওয়া হবে কিনা আলোচনা চলছে। এমনকি সুশীল যে সেলে রয়েছেন, সেটি একেবারেই একটি পৃথক কক্ষ। আরও তাৎপর্য্যের বিষয়, সুশীল নিজের পছন্দমতো প্রোটিন যুক্ত খাবার খেতে চেয়েছিলেন। সেটিও দেওয়া হবে না পুলিশ কর্তৃপক্ষের তরফে, সেটিও বলে দেওয়া হয়েছে। সুশীল চেয়েছিলেন ভিটামিন ট্যাবলেট, কিন্তু তাঁকে সেগুলি দেওয়া হবে না, তাঁর আইনজীবীকে সেগুলি বলে দেওয়া হয়েছে।

```