Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সিডনি টেস্টেও অনিশ্চিত ওয়ার্নার, ১০০ শতাংশ ফিট নন অজি ওপেনার

দ্য ওয়াল ব্যুরো: চোটের জন্য প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। সিডনিতে রিহ্যাব করছিলেন ডেভিড ওয়ার্নার। দেখে মনে হচ্ছিল তৃতীয় টেস্টে দলে ফিরবেন তিনি। কিন্তু এখনও ১০০ শতাংশ ফিট নন ওয়ার্নার। নিজেই বলেছেন সেই কথা। তাই তৃতীয় টেস্টে ওয়ার্নার দল

সিডনি টেস্টেও অনিশ্চিত ওয়ার্নার, ১০০ শতাংশ ফিট নন অজি ওপেনার

শেষ আপডেট: 2 January 2021 06:29

দ্য ওয়াল ব্যুরো: চোটের জন্য প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। সিডনিতে রিহ্যাব করছিলেন ডেভিড ওয়ার্নার। দেখে মনে হচ্ছিল তৃতীয় টেস্টে দলে ফিরবেন তিনি। কিন্তু এখনও ১০০ শতাংশ ফিট নন ওয়ার্নার। নিজেই বলেছেন সেই কথা। তাই তৃতীয় টেস্টে ওয়ার্নার দলে ফিরবেন কিনা সেই বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, “আমাদের আজ ও কাল দুটো ট্রেনিং সেশন রয়েছে। তাই এই মুহূর্তে আমি চোট নিয়ে আর কোনও কথা বলতে পারব না। আমি কি ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারব? আমার সন্দেহ আছে।” চলতি টেস্ট সিরিজের দুই ম্যাচেই ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। কোনও ইনিংসেই ২০০ টপকাতে পারেনি তারা। তার জন্য অন্যতম বড় কারণ হল ওপেনিংয়ে ব্যর্থতা। কোনও ইনিংসেই ম্যাথু ওয়েড ও জো বার্নসের ওপেনিং জুটি বড় রান করতে পারেনি। বিশেষ করে জো বার্নস চরম ব্যর্থ। তাই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্কোয়াডে নিয়ে আসা হয়েছে তরুণ ওপেনার উইল পুকোস্কিকে। প্রস্তুতি ম্যাচে মাথায় বল লাগায় প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। কিন্তু এবার তাঁকে প্রথম একাদশে নেওয়া হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। কারণ বার্নস বাদ গেলেও ম্যাথু ওয়েড রয়েছেন দলে। ওয়ার্নারের সঙ্গে ওয়েডকেও খেলাতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে রানের গতি অনেক বাড়তে পারে। এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, “যদি আমি ও ওয়েড একসঙ্গে ব্যাট করতে নামি তাহলে রান রেট অনেকটা বাড়তে পারে। কিন্তু দিনের শেষে নির্বাচকরাই শেষ সিদ্ধান্ত নেবেন।” তিনি ব্যাট করার জন্য পুরোপুরি ফিট বলেই জানিয়েছেন ওয়ার্নার। কিন্তু ফিল্ডিং করার সময় তিনি ১০০ শতাংশ দিতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তাই এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্নারের ফিটনেস দেখার পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। করোনা সংক্রমণের কারণে এই টেস্ট সিডনিতে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু সেই টেস্ট হবে বলেই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

```