Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জাতীয় কুস্তির আসরে অশান্তি, মাঝপথে রিং ছেড়ে বেরিয়ে গেলেন ‘বিতর্কিত’ নরসিংহ

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কুস্তি মঞ্চে প্রবল অশান্তি। বিতর্কের কেন্দ্র ভারতের অন্যতম সেরা কুস্তিগির নরসিংহ যাদব। তিনি এমনিতেই নিষিদ্ধ ড্রাগ সেবনের কারণে গত চারবছর নির্বাসনে ছিলেন। আবারও তিনি রিংয়ে ফিরেছিলেন। এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট ছিল। কি

জাতীয় কুস্তির আসরে অশান্তি, মাঝপথে রিং ছেড়ে বেরিয়ে গেলেন ‘বিতর্কিত’ নরসিংহ

শেষ আপডেট: 25 January 2021 15:00

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কুস্তি মঞ্চে প্রবল অশান্তি। বিতর্কের কেন্দ্র ভারতের অন্যতম সেরা কুস্তিগির নরসিংহ যাদব। তিনি এমনিতেই নিষিদ্ধ ড্রাগ সেবনের কারণে গত চারবছর নির্বাসনে ছিলেন। আবারও তিনি রিংয়ে ফিরেছিলেন। এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট ছিল। কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে, যে কারণে নরসিংহ লড়াই থেকেই সরে গিয়েছেন। শনিবার থেকে শুরু হওয়া জাতীয় কুস্তি আসরে নরসিংহের দিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ তিনি টোকিও অলিম্পিকে ভারতের পদক আনতেই পারেন। কিন্তু প্রত্যাবর্তনের মঞ্চেও এমন কন্টকাকির্ণ হবে, সেটি মনে হয় বোঝা যায়নি। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নরসিংহ ১০-০ ব্যবধানে হারিয়েছিলেন গৌরব বালিয়ানকে, যিনি গতবার জাতীয় আসরে খেতাব পেয়েছিলেন। বিজয়ীকে হারানোর পরে সবাই প্রায় ভাবতে শুরু করেছিলেন নরসিংহের ফিরে আসা স্মরণীয় হবে। কিন্তু গোল বাঁধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের সময়। সেই ম্যাচে নরসিংহের বিপক্ষে ছিলেন অমিত ধনকর, ম্যাচে একটা সময় ৪-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন নরসিংহ। সেইসময় প্রতিপক্ষের মনোসংযোগ নষ্ট করার জন্য ধনকর অতিরিক্ত সময় নিতে থাকে, একবার নরসিংহ মাটিতে ফেলে দিলে ধনকর উঠতে দেরি করলেও রেফারি সেটিকে গ্রাহ্য করেননি। তিনি সময় দিতেই থাকেন। এই নিয়ে নরসিংহ রিংয়ের মধ্যেই চিৎকার করে বলতে থাকেন, টাইম আপ...। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি। এই নিয়ে বেশ কয়েকবার মেজাজ হারান নরসিংহ। তিনি শেষমেশ কোচ জগমল সিংয়ের সঙ্গে কথা বলেই রিং ছেড়ে দেন। তিনি পরে মিডিয়াকে জানান, ‘‘আমার ফেরাটা যাতে ভাল না হয়, সেই কারণেই এমন করা হয়েছে। এতকিছু করেও আমাকে আটকানো যাবে না, আমি আবার ফিরবই।’’ চলতি জাতীয় কুস্তিতে সুশীল কুমার, বজরং পুনিয়ারা খেলছেন না ঠিকই। কিন্তু টোকিও অলিম্পিকে যোগ্যতা পেতে গেলে তাঁদেরও জাতীয় স্তরের কুস্তিতে অংশ নিতে হবে। কুস্তিমহল মনে করছিল, নরসিংহ খেতাব পেয়ে হয়তো অলিম্পিকে নামার ছাড়পত্র আদায় করে নেবেন। কিন্তু এমন এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাঁকে আরও অপেক্ষা করতে হবে। যদিও এও আলোচনা চলছে, মাঝপথে লড়াই থেকে সরে যাওয়ার পরে নরসিংহকে নতুন করে কোনও শাস্তির মুখে পড়তে হয় কিনা। তাঁর অভিযোগকেও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে, সেটিও জানানো হয়েছে।          

```