নতুন বছরে নয়া স্বপ্নে বিভোর দু’প্রধান, তার মধ্যেই আচমকা বিতর্ক ইস্টবেঙ্গলে
দ্য ওয়াল ব্যুরো: ইংরাজি নতুন বছরে নতুন শুরু চাইছে কলকাতার দুই প্রধান দল। এসসি ইস্টবেঙ্গল আইএসএলে খেলতে নামবে ওড়িশা এফসি-র বিপক্ষে। অন্যদিকে, এটিকে-মোহনবাগান খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
লাল হলুদের হয়ে প্রথম মাঠে নামবেন নাইজেরীয় স্ট
শেষ আপডেট: 3 January 2021 09:13
দ্য ওয়াল ব্যুরো: ইংরাজি নতুন বছরে নতুন শুরু চাইছে কলকাতার দুই প্রধান দল। এসসি ইস্টবেঙ্গল আইএসএলে খেলতে নামবে ওড়িশা এফসি-র বিপক্ষে। অন্যদিকে, এটিকে-মোহনবাগান খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
লাল হলুদের হয়ে প্রথম মাঠে নামবেন নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট, তাঁকে নিয়ে আশায় রয়েছেন কোচসহ সমর্থকরাও। তিনি যদি এসে দলকে জয়ের মুখ দেখাতে পারেন, এই ভরসাতেই।
এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলা হয়ে গেলেও জয় অধরা লাল-হলুদ শিবিরের। পয়েন্ট তালিকায় দশ নম্বরে রবি ফাউলারের দলের। তারপরেই রয়েছে আজকের প্রতিপক্ষ ওড়িশা এফসি।
এই পরিস্থিতিতে দুটি দল নামছে। ব্রাইটকে হয়তো শুরু থেকে নয়, পরে নামাতে পারেন কোচ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাউলার বলেছেন, ‘‘সপ্তম বিদেশির অপেক্ষায় আমরা ছিলাম দীর্ঘদিন। ব্রাইটকে আমরা সই করিয়েছি। অত্যন্ত বুদ্ধিমান ও স্কিলফুল প্লেয়ার। তার সঙ্গে ব্রাইটের রয়েছে দারুণ গতি।’’
ইস্টবেঙ্গলে সই করেছেন রাজু গায়কোয়াড ও অঙ্কিত মুখোপাধ্যায়। দু’জনেই মোহনবাগান থেকে এসেছেন। দলের দুর্বল রক্ষণকে জমাট করতে তাঁরা পারেন কিনা, সেটিও দেখার।
ইস্টবেঙ্গলে যদিও নববর্ষে অন্য সমস্যা দেখা দিয়েছে। তারা মহিলাদের ফুটবল কন্যাশ্রী কাপে দল নামিয়েছিল, সেটি আবার জানে না ইনভেস্টর শ্রী সিমেন্টের কর্তাব্যক্তিরা। এই নিয়ে ইনভেস্টর আবার আইএফএর কাছে ৩০ হাজার টাকার চেক ফিরিয়ে দিতে চাইছে। কারণ দলটি রানার্স হিসেবে ওই টাকা পেয়েছিল। টুর্নামেন্টে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল হিসেবে, কিন্তু ইনভেস্টর কিছু জানত না। এবং তারা ক্লাব সচিব কল্যাণ মজুমদারের কাছে জানতে চেয়েছে, কেন তাদের না জানিয়ে মহিলা ফুটবলে দল নামানো হয়েছিল? এই নিয়ে বিষয়টি অনেক দূর গড়াতে পারে।
[caption id="attachment_292678" align="aligncenter" width="600"]
কন্যাশ্রী কাপে এই দল খেলা নিয়েই বিতর্ক বেঁধেছে ইস্টবেঙ্গলে।[/caption]
এদিকে তার মধ্যে এটিকে-মোহনবাগান চনমনে মেজাজে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে নামছে। দল ছন্দে ফিরে এসেছে গত ম্যাচে। আট ম্যাচে ১৭ পয়েন্ট সবুজ মেরুন দলের। একটি ম্যাচ তারা হেরেছে। নর্থ ইস্টের ৩৫ বছরের কোচ নুস কাসানোভাও স্প্যানিশ হাবাসের মতোই। তিনিও চান জয়ের রাস্তায় ফিরতে। তাদের পয়েন্ট ১১। এটিকে-মোহনবাগান কোচ যদিও সতর্ক, তিনি কৌশল বদলে খেলতে পারেন। সেদিক থেকে দুই স্ট্রাইকারে শুরু করতে পারেন। তাদের ম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটায়।
এই ম্যাচেও জাভি খেলতে পারবেন না, সেই নিয়ে অবশ্য কোচকে খুব একটা চিন্তিত মনে হয়নি। তিনি বরং দলের গোলরক্ষক অভিজ্ঞ অরিন্দমের প্রশংসা করেছেন। হাবাস মনে করছেন গোলের নিচে যেহেতু অরিন্দম রয়েছেন, সেক্ষেত্রে সমস্যা হবে না।