Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

ফাইনালে নামার আগে ত্রিনিদাদ বিমানবন্দরে আটকে ডি’ককরা, কী কারণে বিপত্তি দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপ ফাইনালে শনিবার ভারতের বিরুদ্ধে নামার আগে সমস্যায় দক্ষিণ আফ্রিকা। তাদের দেশের ক্রিকেটাররা ত্রিনিদাদ বিমানবন্দরে প্রায় ছ’ঘণ্টা আটকে ছিলেন।

ফাইনালে নামার আগে ত্রিনিদাদ বিমানবন্দরে আটকে ডি’ককরা, কী কারণে বিপত্তি দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকা দল।

শেষ আপডেট: 28 June 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে শনিবার ভারতের বিরুদ্ধে নামার আগে সমস্যায় দক্ষিণ আফ্রিকা। তাদের দেশের ক্রিকেটাররা ত্রিনিদাদ বিমানবন্দরে প্রায় ছ’ঘণ্টা আটকে ছিলেন। তাঁরা খেলতে আসছিলেন বার্বাডোজে। শনিবার সেখানেই টি ২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে খেলা শুরু ভারতীয় সময়ে রাত আটটায়।

পরিবারসহ বিমানবন্দরে বহুক্ষণ আটকে থাকলেন কুইন্টন ডি’কক, এইডেন মার্করামরা। সঙ্গে আটকে থাকলেন ফাইনাল ম্যাচের রেফারি ও আম্পায়াররাও।

বার্বাডোজে দেরি করে আসার জন্য ফাইনাল প্রস্তুতিও তেমন সারতে পারেননি প্রোটিয়া বাহিনী। এর আগে সেমিফাইনাল খেলতে নামার আগে বিমান সমস্যায় চার ঘণ্টা দেরি হয়েছিল আফগানিস্তানের। পর্যাপ্ত ঘুম হয়নি রশিদ খানদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠেও যার রেশ দেখা গেছে। দারুণ খেলে সেমিতে আসা আফগানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটের হারে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  বার্বাডোজ বিমানবন্দরে একটি বিমানের অবতরণের সময় যান্ত্রিক সমস্যা হয়। যার জেরেই এনতিনিদের বহুক্ষণ আটকে থাকতে হয় ত্রিনিদাদে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়েছিলেন। কিন্তু পাইলট সেই সময় জানতে পারেন বার্বাডোজে বিমানের যান্ত্রিক ত্রুটির কথা। বিমানে বসে থেকে ক্লান্ত হয়ে অনেকেই লাউঞ্জে নেমে এসে বিশ্রাম নেন।

এবারের বিশ্বকাপে এর আগেও বিমান বিভ্রাটে নাজেহাল হতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। গোটা রাত অপেক্ষা করতে হয়েছিল বিমানবন্দরে। শ্রীলঙ্কা দল ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাচ্ছিল।


```