Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

স্মৃতি-পলাশের বিয়ে ৭ ডিসেম্বর? জল্পনা উড়িয়ে সবটা জানিয়ে দিলেন ভাই শ্রাবণ মন্ধানা

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের নতুন তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব।

স্মৃতি-পলাশের বিয়ে ৭ ডিসেম্বর? জল্পনা উড়িয়ে সবটা জানিয়ে দিলেন ভাই শ্রাবণ মন্ধানা

স্মৃতি মন্ধানা এবং পলাশ মুচ্ছল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 December 2025 21:38

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) বিয়ে পিছিয়ে যাওয়ার পর এবার নতুন তারিখ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। গত ২৩ নভেম্বর এই জুটির বিয়ের দিন নির্ধারিত ছিল, কিন্তু সেই দিনই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়লে অনুষ্ঠান স্থগিত রাখতে হয়।

স্মৃতির বাবা শ্রীনিবাসকে সাংলির হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। জানা গেছে, পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করা হয়। দু'জনকেই পরে ছেড়ে দেওয়া হলেও, বিয়ে পিছিয়ে যায় এবং নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে, এই দম্পতির বিয়ের নতুন তারিখ ঠিক হয়েছে ৭ ডিসেম্বর। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। গুজব উড়িয়ে দিয়ে স্মৃতির ভাই শ্রাবণ মন্ধানা এক সংবাদমাধ্যমকে বলেন, "এই গুজব নিয়ে আমার কোনও ধারণা নেই। এই মুহূর্তেও বিয়ে স্থগিত আছে।"

বিয়ে স্থগিত হওয়ার পর স্মৃতি মন্ধানা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সঙ্গে সম্পর্কিত সব পোস্ট ডিলিট করে দেন, যদিও পলাশের সঙ্গে কিছু সাধারণ ছবি এখনও রয়ে গেছে।

বিয়ের দিন যা ঘটেছে, তা নিয়ে স্মৃতি এবং পলাশ দু'জনেই কষ্টে আছেন বলে জানিয়েছেন পলাশের মা অমিতা মুচ্ছল। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অমিতা বলেন, "স্মৃতি এবং পলাশ দোনো তকলিফ মেঁ হ্যায় (দু'জনেই কষ্টে আছে)... পলাশ নববধূকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিল। আমি একটি বিশেষ অভ্যর্থনার পরিকল্পনাও করে রেখেছিলাম... সবকিছু ঠিক হয়ে যাবে, শাদি বহুত জলদি হোগি (বিয়ে খুব তাড়াতাড়ি হবে)।"

এই কঠিন সময়ে স্মৃতির পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের সতীর্থ জেমাইমা রডরিগেজকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা সুনীল শেট্টি।


```