Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জন্মদিনে মিশরকে 'জয়ের উপহার' দিতে তৈরি সালাহ্‌

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২৬-এ পা দিলেন মহম্মদ সালাহ্‌। তার আগেই সমর্থকদের জন্য সবথেকে বড় উপহার নিয়ে হাজির তিনি। প্রথম ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন মিশরীয় সভ্যতার জনক। [caption id="attachment_11871" align="alignleft" width="203"] চোট পে

জন্মদিনে মিশরকে 'জয়ের উপহার' দিতে তৈরি সালাহ্‌

শেষ আপডেট: 15 June 2018 06:22

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২৬-এ পা দিলেন মহম্মদ সালাহ্‌। তার আগেই সমর্থকদের জন্য সবথেকে বড় উপহার নিয়ে হাজির তিনি। প্রথম ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন মিশরীয় সভ্যতার জনক। [caption id="attachment_11871" align="alignleft" width="203"] চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়ছেন সালাহ্‌ [/caption] অথচ ঠিক ২০ দিন আগেই কিয়েভের মাটিতে কাঁধে চোট পেয়ে বিশ্বকাপে নামার ব্যাপারেই উঠে গিয়েছিল প্রশ্নচিহ্ন। মিশরের ফুটবল প্রেমী মানুষ তো এই ঘটনার জন্য স্পেন অধিনায়ক সের্জিও র‍্যামোসের নির্বাসনের দাবিও তুলেছিলেন। খোদ সালাহ্‌ও ক্ষমা করতে পারেননি র‍্যামোসকে। নিজে মুখে বলেছিলেন র‍্যামোসের মেসেজের জবাব দেননি তিনি। সে সব এখন অতীত। সামনে শুধুই স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে নেমে আসতে দেখা। 'আল পিস্তেলরো'র বিরুদ্ধে মাঠে নামবেন সালাহ্‌। চোটের যন্ত্রণায় যে কাঁধে হাত চেপে মাঠ ছেড়েছিলেন সেই কাঁধেই বয়ে নিয়ে যাবেন একটা গোটা দেশের ভার। আর তাইতো সালাহ্‌কে ফিট করে তোলার জন্য প্রাণপাত করেছেন কোচ হেক্টর কুপারের টিম। বৃহস্পতিবার সেই কুপার ঘোষণা করেছেন সালাহ্‌ ফিট। খেলার জন্য ১০০ শতাংশ তৈরি তিনি। মিশর জানে, সালাহ্‌ থাকলে অসম্ভবকেও সম্ভব করতে পারে দল। তিনিই দলের চালক। বাকিরা তাকিয়ে থাকেন তাঁর দিকেই। আর তাই তাঁর চোট থাকা সত্বেও তাঁকে রেখেই দল সাজিয়েছিল মিশর। উরুগুয়ের বিরুদ্ধে সালাহ্‌র নামার খবর শুনেই উৎসব শুরু হয়ে গিয়েছে মিশরে। রাশিয়ায় থাকা ইজিপ্টের সমর্থকেরা আবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। স্বপ্ন দেখা শুরু করেছে গোটা মিশরও। সালাহ্‌ও মুখিয়ে আছেন একাটেরিনবার্গের সবুজ ঘাসে নামার জন্য। নিজের ২৬ তম জন্মদিনে মিশর বাসীকে জয়ের উপহার দেওয়ার জন্য তৈরি তিনি।

```