Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ভূস্বর্গে তুষারে আটকে গেল শচীনের পরিবার, সারা-অঞ্জলিকে প্রশ্ন, ‘কেমন লাগছে কাশ্মীর?’

ঘুরে বেড়ানোর ছবি কিছু না কিছু প্রতিদিনই আপলোড করছেন শচীন। এমনকী সারাও সক্রিয় এই ভূমিকায়।

ভূস্বর্গে তুষারে আটকে গেল শচীনের পরিবার, সারা-অঞ্জলিকে প্রশ্ন, ‘কেমন লাগছে কাশ্মীর?’

শেষ আপডেট: 20 February 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাচ্ছে শচীন তেন্ডুলকার পরিবার। পুত্র অর্জুন এই মুহূর্তে রঞ্জি ম্যাচ খেলতে ব্যস্ত। কিন্তু শচীনসহ তাঁর স্ত্রী অঞ্জলি ও কন্যা সারা বর্তমানে রয়েছেন কাশ্মীরে।

ঘুরে বেড়ানোর ছবি কিছু না কিছু প্রতিদিনই আপলোড করছেন শচীন। এমনকী সারাও সক্রিয় এই ভূমিকায়। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, কাশ্মীরের রাস্তায় তুষারপাতে আটকে গিয়েছে সারা-অঞ্জলিদের গাড়ি। একটি কালো রংয়ের গাড়িতে শচীনের স্ত্রী ও কন্যাকে দেখা গিয়েছে।

একজন পথচারী তারকাদের দেখতে পেয়ে প্রশ্নই করে বসেন, কেমন লাগছে আমাদের কাশ্মীর? সেই প্রশ্নের অবশ্য জবাব দেননি সারা। শুধুই একগাল হেসে জবাব এড়িয়েছেন। পাশে বসে থাকা অঞ্জলির প্লেটে দেখা গিয়েছে মোমো। তিনি কাশ্মীরের সৌন্দর্য্য উপভোগ করার পাশে রসনাতৃপ্তিতেও মন দিয়েছেন।

সম্প্রতি শচীনের একটি ভিডিওতে দেখা গিয়েছে, তিনি পুলওয়ামায় গিয়েছেন একটি ব্যাট তৈরির কারখানায়। সেখানে সারা ও অঞ্জলিও ছিলেন। সেটিও মানুষের মনে সাড়া ফেলেছিল।  


```