Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আইসিসি ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত, ভারতের আর কারা রয়েছে

আইসিসি টি ২০ ক্রিকেটের দলের মতোই ওয়ান ডে দলেও ভারতের ক্রিকেটারদের দাপট।

আইসিসি ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত, ভারতের আর কারা রয়েছে

শেষ আপডেট: 23 January 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি টি ২০ ক্রিকেটের দলের মতোই ওয়ান ডে দলেও ভারতের ক্রিকেটারদের দাপট। মঙ্গলবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা যে ওয়ান ডে দল ঘোষণা করেছে, সেই দলের নেতা বিবেচিত হয়েছেন রোহিত শর্মা।

এবার ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দল হয়তো ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল, কিন্তু রোহিতের নেতৃত্ব নজর কেড়েছে। তিনি শুধু ভাল ফর্মই দেখাননি, বরং পাশাপাশি দলকে সুনিপুণভাবে পরিচালনা করেছেন। রোহিত গত মরশুমে রান করেছেন ১২৫৫, এমনকী ১৩১ রানের সেঞ্চুরি ইনিংসও খেলেছেন।  

রোহিত ছাড়াও আইসিসি দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ট্র্যাভিস হেড সেঞ্চুরি করে ভারতকে লড়াই থেকে সরিয়ে দিয়েছিলেন। হেড ছাড়াও আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন। বিশ্বকাপের মহা আসরে শামি ২৪টি উইকেট নিয়ে এই দলে স্থান পেয়েছেন।

আইসিসি বর্ষসেরা ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ডারিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।


```