Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কোটলায় ঋষভের হাতে ঘুড়ি তুলে দিলেন রোহিত, তারপর যা হল..

রোহিত সেই ঘুড়ি তুলে দিলেন দিল্লি দলের অধিনায়ক ঋষভ পন্থের হাতে। সেটি নিয়ে কী আনন্দ দিল্লি দলনেতার। তিনি সেটি নিয়ে ওড়ানোর চেষ্টা করলেন।

কোটলায় ঋষভের হাতে ঘুড়ি তুলে দিলেন রোহিত, তারপর যা হল..

শেষ আপডেট: 27 April 2024 20:32

দ্য ওয়াল ব্যুরো: আচমকা কোথা থেকে কোটলা স্টেডিয়ামে একটা কেটে আসা ঘুড়ি এসে পড়ল। সেইসময় মুম্বইয়ের হয়ে ব্যাটিং করছিলেন রোহিত শর্মা ও ঈশান কিশান।

রোহিত সেই ঘুড়ি তুলে দিলেন দিল্লি দলের অধিনায়ক ঋষভ পন্থের হাতে। সেটি নিয়ে কী আনন্দ দিল্লি দলনেতার। তিনি সেটি নিয়ে ওড়ানোর চেষ্টা করলেন। সারা মাঠে দর্শক, দু’দলের এতগুলি ক্রিকেটার। তারপরেও হুঁশ নেই ঋষভের। তিনি যেন মুহূর্তে ছেলেবেলায় ফিরে গেলেন। ওই কেটে আসা ঘুড়িটি নিয়ে দেদার আনন্দ করলেন। ততক্ষণে লেগ আম্পায়ার চলে এসেছেন সেখানে। তিনি ঋষভের হাত থেকে ঘুড়িটি নিয়ে মাঠ কর্মীদের দিয়ে দেন।

রোহিত জাতীয় দলে তাঁর আসল নেতা, তিনি জানেন ঋষভের ছেলেমানুষী, তাই কিছু না ভেবেই ঘুড়িটি দিল্লি দলনায়কের হাতে দিয়ে দেন।  গুরুত্বপূর্ণ ম্যাচের সময় এই ক্ষনিকের আনন্দ দর্শকরাও উপভোগ করেছেন। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেকেই লিখেছেন, আইপিএলে একটা দলের অধিনায়ক হওয়ার পরেও ঋষভের মধ্যে এই সরলতা যথেষ্টই ইতিবাচক একটা দিক। সেই কারণেই তাঁর জনপ্রিয়তা বাকিদের টেক্কা দেয়। 


```