Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

৫ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে হারিয়ে দিল বার্সা

পিএসজি ও বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইটিতে হল ৫ গোল। এ লড়াইয়ে শেষ হাসি হাসল বার্সা।

৫ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে হারিয়ে দিল বার্সা

শেষ আপডেট: 11 April 2024 13:38

দা ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে গোলবন্যা বয়ে যাচ্ছে। আগের দিন রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচে হয়েছে ৬ গোল, আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ম্যাচে গোল মোট ৪টি। দুটি ম্যাচই হয়েছে ড্র।

এবার পিএসজি ও বার্সেলোনার হাইভোল্টেজ লড়াইটিতে হল ৫ গোল। এ লড়াইয়ে শেষ হাসি হাসল বার্সা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল।

বার্সার জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল পাওয়ার দিন দ্বিতীয় গোলও করে দলকে লড়াইয়ে ফেরান এই উইঙ্গার।

ম্যাচের একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়া বার্সা পিএসজির মাঠে ৯ বছর পর প্রথম জয় পেয়েছে।  ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই শেষ জয় পেয়েছিল।

ঘরের মাঠে শুরুতেই বার্সোলোনাকে চেপে ধরে পিএসজি। তবে দ্রুতই ছন্দ খুঁজে পায় বার্সা। ৩৭ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। লামিনে ইয়ামালের ক্রস রুখে দিয়েছিলেন পিএসজি গোলরক্ষক দোনারুমা। কিন্তু বল পেয়ে যান বাঁ পাশে অরক্ষিত থাকা রাফিনহা, গোল করতে ভুল করেননি (১-০)।

পিছিয়ে পড়া পিএসজি দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায়। ৪৮ মিনিটে জোরালো শটে দারুণ এক গোলে ম্যাচে সমতা আনেন বার্সা ছেড়ে এ মরশুমে পিএসজিতে যোগ দেওয়া উসমান ডেম্বেলে (১-১)।

দুই মিনিটের মাথায় আরও এক গোল ঘরের দলের। এবার ফাবিয়ান রুইজের পাস থেকে বল পেয়ে ব্যবধান ২-১ করেন ভিতিনহা।

কিন্তু পিএসজির মূল তারকা কিলিয়ান এমবাপেকে বোতলবন্দি করে রাখা বার্সা হাল ছাড়েনি। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে সমতায় ফেরান রাফিনহা (২-২)। এরপর বদলি হিসেবে মাঠে নেমেই ৭৭ মিনিটে গোল করেন ক্রিস্টেনসেন। ইলকাই গুন্দোয়ানের নেওয়া কর্নার কিক থেকে মাথা ছুঁয়ে বার্সার জয় নিশ্চিত করেন তিনি (৩-২)।

বাকিটা সময় অনেক চেষ্টা করলেও বার্সার রক্ষণ ভাঙতে পারেনি প্যারিসের ক্লাবটি। ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আয়োজকদের।


```