Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শশী থারুরের মতকে গুরুত্ব না দিয়ে স্যামসন জানালেন, ধোনি একটাই, কেউ তাঁর মতো হতে পারবে না

দ্য ওয়াল ব্যুরো : বরাবর আইপিএলে তিনি ভাল খেলেন। কিন্তু জাতীয় নির্বাচকরা তবুও তাঁকে ভারতীয় দলে নিতে চান না। এবার চলতি আইপিএলেও সঞ্জু স্যামসনের খেলা দেখে সবাই প্রায় মোহিত। আর এই দলে রয়েছেন কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি খেলা সম্পর্কি

শশী থারুরের মতকে গুরুত্ব না দিয়ে স্যামসন জানালেন, ধোনি একটাই, কেউ তাঁর মতো হতে পারবে না

শেষ আপডেট: 29 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : বরাবর আইপিএলে তিনি ভাল খেলেন। কিন্তু জাতীয় নির্বাচকরা তবুও তাঁকে ভারতীয় দলে নিতে চান না। এবার চলতি আইপিএলেও সঞ্জু স্যামসনের খেলা দেখে সবাই প্রায় মোহিত। আর এই দলে রয়েছেন কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি খেলা সম্পর্কিত নানা ট্যুইট করে থাকেন মাঝেমধ্যে। তেমনি এক ট্যুইটে তিনি লিখেছেন, ‘‘আমি বরাবরই বলে এসেছিলাম সঞ্জু স্যামসনের মধ্যে ধোনির ছায়া রয়েছে, আজ সেটি প্রমাণিত।’’ ট্যুইটারে থারুর আরও লিখেছিলেন, ‘‘প্রায় এক যুগ ধরে সঞ্জু স্যামসনকে আমি চিনি। যখন তার বয়স মাত্র ১৪ বছর ছিল, তখনই বলেছিলাম সে একদিন পরবর্তী ধোনি হবে। দেখুন, দিনটা চলে এসেছে। দুইটি অসাধারণ ইনিংসের পরে সবাই দেখতে পারছেন বিশ্বমানের এক খেলোয়াড় চলে এসেছে।’’ এই সার্টিফিকেট প্রতিটি জুনিয়র ক্রিকেটারের কাছে অস্বস্তির। এমনকি তিরুবন্ততপূরমের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাছেও। তিনি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন, ‘‘আমি নিশ্চিত কেউই তাঁর (ধোনি) মতো খেলতে পারবে না। কারও এটা চেষ্টা করা উচিতও হবে না। ধোনির মতো করে খেলা কোনও সহজ কাজ নয়। তাই এটা আলোচনার বাইরে রাখুন।’’ থারুর অতি আবেগে এসব বলতেই পারেন, কিন্তু তাতে বিগলিত হচ্ছেন না রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার। তিনি পালটা বলেছেন, ‘‘আমি নিজেই কোনওদিন এম এস ধোনি হতে চাইনি, কারণ চাইলেও ওঁর মতো কিংবদন্তি হওয়া যায় না। আমি নিজের মতো হতে চেয়েছিলাম। আমি শুধু নিজের খেলায় মনোনিবেশ করে গিয়েছি।’’ ধোনি সম্পর্কে কথা বলতে গিয়ে স্যামসন যেন তাঁরইঁ এক বড় অনুরাগী। জানিয়েছেন, ‘‘ধোনি ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি, আর ক্রিকেট খেলাটারও একটা বড় নাম। আমি ওঁকে কোনওদিনই অনুসরণ করতে চাইনি। আমার কাজ হল নিজের সেরাটা দেওয়া দলের প্রতি, আর সেটাই আমি করে গিয়েছি।’’ চলতি আসরে দুটি ম্যাচেই স্যামসনের ব্যাটিং দাপটে বিপক্ষ দল চাপে পড়ে গিয়েছে। শেষ ম্যাচেও জয়ের পিছনে তাঁর অবদান সিংহভাগ। ২২৩ রান তাড়া করা ম্যাচে স্যামসনের অবদান জয়ের মূল চাবিকাঠি ছিল।

```