Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আজব জীবন! খুন হওয়ার গুজব খবর থেকে কুস্তিতে জাতীয় সেরা নিশা

দ্য ওয়াল ব্যুরো: সেদিন মুহূর্তের মধ্যে ভারতের ক্রীড়ামহল স্তম্ভিত হয়ে গিয়েছিল। যিনি কয়েকদিন আগে বিদেশে বিশ্ব কুস্তিতে (Wrestling) ব্রোঞ্জ পদক (Medal) জিতলেন, তিনি কিভাবে দেশে ফিরেই খুন হয়ে যেতে পারেন। কারোর মাথাতেই আসেনি এই ঘটনা। দেশের না

আজব জীবন! খুন হওয়ার গুজব খবর থেকে কুস্তিতে জাতীয় সেরা নিশা

শেষ আপডেট: 13 November 2021 18:18

দ্য ওয়াল ব্যুরো: সেদিন মুহূর্তের মধ্যে ভারতের ক্রীড়ামহল স্তম্ভিত হয়ে গিয়েছিল। যিনি কয়েকদিন আগে বিদেশে বিশ্ব কুস্তিতে (Wrestling) ব্রোঞ্জ পদক (Medal) জিতলেন, তিনি কিভাবে দেশে ফিরেই খুন হয়ে যেতে পারেন। কারোর মাথাতেই আসেনি এই ঘটনা। দেশের নামী নামী সংবাদমাধ্যম ওই খবর ‘লিড’ করতে থাকে। আততায়ীর হাতে গুলিবিদ্ধ নিশা দাহিয়া (Nisha Dahiya) ও তাঁর ভাই, এমনকি তাঁর মা-ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, সেটিও লেখা হয়। ক্রীড়ামন্ত্রকে হূলস্থূল পড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খোঁজ নিতে থাকেন বিদেশ থেকে। কিন্তু এক ঘন্টার মধ্যে সবাইকে আশ্বস্ত করে নিশা জানান, আমি সুস্থই রয়েছি, আমাকে নিয়ে যে খবর রটেছে, সেটি ঠিক নয়, নিশা টুইট করে জানাতেই সবাই হাঁফ ছেড়ে বাঁচেন। শুধু তাই নয়, নিশা একটি ভিডিও পোস্ট করেন সাক্ষী মালিকের সঙ্গে, সেখানেও একই কথা বলেন। সেই নামী কুস্তিগিরই কয়েকদিনের মধ্যেই জাতীয় চ্যাম্পিয়ন হয়েই প্রমাণ করলেন জীবন সত্যিই অদ্ভুত। নিশা সোনা জিতেছেন ৬৫ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে। মাত্র ৩০ সেকেন্ডেই ফাইনালে বাজিমাত করেন তিনি। অনুর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ীর সামনে এদিন তার প্রতিপক্ষ একেবারেই দাঁড়াতেই পারেনি। পঞ্জাবের জসপ্রীত কউরকে মাত্র ৩০ সেকেন্ডে হারান নিশা। সেমিফাইনালে অবশ্য বেশি লড়াই করতে হয় তাঁকে। হরিয়ানার প্রিয়ঙ্কার বিরুদ্ধে দারুণ লড়ে ফাইনালে উঠতে হয় তাঁকে, খেতাব জিততে সমস্যা হয়নি তাঁর। নিশাকে নিয়ে যেদিন খুনের গুজব রটে, সেদিনও তিনি কুস্তির জাতীয় আসরেই ছিলেন। সেই আসর থেকেই দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আমাকে নিয়ে যা রটেছে, তা ঠিক নয়। যদিও কারা সেদিন ওই খবর রটায়, তা তদন্ত করে দেখছে পুলিশ।  

```