Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

চাপে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিরাটদের বিরুদ্ধেই কি প্রত্যাবর্তন স্মিথ-ওয়ার্নারের?

দ্য ওয়াল ব্যুরো : তাঁরা ছিলেন বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটের মেরুদন্ড। বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে তাঁদের নির্বাসনের পর রীতিমতো চাপে অস্ট্রেলিয়ান দল। একের পর এক সিরিজ হারছে অজিরা। আর তাই ভারতের বিরুদ্ধে সিরিজের আগে অধিনায়ক-সহ অধিনায়ক স্টিভ স্মিথ

চাপে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিরাটদের বিরুদ্ধেই কি প্রত্যাবর্তন স্মিথ-ওয়ার্নারের?

শেষ আপডেট: 7 November 2018 16:29

দ্য ওয়াল ব্যুরো : তাঁরা ছিলেন বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটের মেরুদন্ড। বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে তাঁদের নির্বাসনের পর রীতিমতো চাপে অস্ট্রেলিয়ান দল। একের পর এক সিরিজ হারছে অজিরা। আর তাই ভারতের বিরুদ্ধে সিরিজের আগে অধিনায়ক-সহ অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়া হচ্ছে অজি বোর্ডের উপর।

আরও পড়ুন ভারতকে সমর্থন না করলে দেশ ছাড়ুন, মন্তব্য করে বিপাকে বিরাট

নিজেদের কঠোর মনেভাব থেকে ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে স্মিথ-ওয়ার্নারের শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ নির্বাসনে যাওয়া তিন ক্রিকেটারকে ফেরাতে চাপ দিচ্ছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বোর্ডের উপর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চাপ এতটাই বেশি যে অবিলম্বে জাতীয় দলে ফেরানো হতে পারে বল বিকৃতি কাণ্ডের তিন খলনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে৷ এমনটাই ইঙ্গিত মিলেছে বোর্ড সিইও কেভিন রবার্টসের কথায়৷ রবার্টসের কথায়, ‘নির্বাসিত তিন ক্রিকেটারের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের তরফে যে আবেদন জানানো হয়েছিল, তা বিবেচনা করে দেখার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ যেহেতু বোর্ডকে উদ্দেশ্য করে আবেদনপত্র পাঠানো হয়েছে, তাই এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়৷ তবে বোর্ড এই আবেদনপত্রকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে৷’ তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে, বোর্ড মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের একজোট করতে ব্যর্থ৷ এই অবস্থায় তিন ক্রিকেটারকে নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার৷’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলাকালীন বল বিকৃতির দায়ে ধরা পড়েন ব্যানক্রফট। তাঁকে মদত দেওয়ার ও পরিকল্পনা করার অভিযোগে নির্বাসিত হন স্মিথ ও ওয়ার্নার। তবে নির্বাসনের কিছুদিন পরেই ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেছিলেন দুই ক্রিকেটারই। সামনে ভারতের বিরুদ্ধে সিরিজ অস্ট্রেলিয়ার। তবে বর্তমান অজি দলের অবস্থা দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এই সিরিজের জন্য বিরাটদের ফেভারিট বলছেন। কিন্তু সিইওর ইঙ্গিত মতো ক্রিকেট অস্ট্রেলিয়া যদি অবিলম্বে স্মিথদের উপর থেকে নির্বাসন তুলে নেয়, তবে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ হঠাৎ করে বাড়তি মাত্রা পেয়ে যাবে৷ সে ক্ষেত্রে হয়তো দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```