Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন আম্পায়ার, ম্যাচ চলাকালীনই মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ চলাকালীন ক্রিকেটারের মৃত্যুর ঘটনা অনেক দেখেছে ক্রিকেট বিশ্ব। এ বার ম্যাচের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক আম্পায়ারের। ঘটনাটি অবশ্য আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে ঘটেনি। সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ক্রিকেট

মাঠের মধ্যেই লুটিয়ে পড়লেন আম্পায়ার, ম্যাচ চলাকালীনই মৃত্যু

শেষ আপডেট: 9 October 2019 11:42

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ চলাকালীন ক্রিকেটারের মৃত্যুর ঘটনা অনেক দেখেছে ক্রিকেট বিশ্ব। এ বার ম্যাচের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক আম্পায়ারের। ঘটনাটি অবশ্য আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে ঘটেনি। সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলা চলছিল। সেখানেই আম্পায়ারিং করছিলেন নাসিম শেখ নামের এক আম্পায়ার। ম্যাচ চলতে চলতে আচমকা মাঠেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ না পেলেও পেশাদার ক্রিকেটে আম্পায়ার হিসেবে বেশ নাম করেছিলেন নাসিম শেখ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত ছিলেন ৫৬ বছরের এই আম্পায়ার। সোমবার করাচির গুলবার্গ এলাকার টিএমসি মাঠে লইয়ার্স টুর্নামেন্টের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন তিনি। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাসিম। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। নাসিমের মৃত্যুতে শোকের ছায়া পাকিস্তানের ক্রিকেট মহলে। প্রশ্ন উঠছে ঘরোয়া প্রশাসকদের বিরুদ্ধেও। প্রত্যেকটা ম্যাচের আগে ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। কিন্তু তারপরেও কীভাবে ম্যাচের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন আম্পায়ার, সে ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

```