Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সেঞ্চুরিতে ইডেন মাতালেন কোহলি, রাসেল ঝড়েও জয় এল না নাইট রাইডার্সের

দ্য ওয়াল ব্যুরো: কোহলির সেঞ্চুরি ও মইন আলির ঝোড়ো ৬৬ রানের পর মনে হয়েছিল সহজেই জিতে যাবে বেঙ্গালুরু। নাইটদের ইনিংসের প্রথম ১২ ওভার পরে মনে হয়েছিল বড় ব্যবধানে হারতে চলেছে কলকাতা। ঠিক তখনই ব্যাট করতে নামলেন রাসেল। তারপর ফের ঝড় উঠল ইডেনে। রাসেল

সেঞ্চুরিতে ইডেন মাতালেন কোহলি, রাসেল ঝড়েও জয় এল না নাইট রাইডার্সের

শেষ আপডেট: 19 April 2019 18:38

দ্য ওয়াল ব্যুরো: কোহলির সেঞ্চুরি ও মইন আলির ঝোড়ো ৬৬ রানের পর মনে হয়েছিল সহজেই জিতে যাবে বেঙ্গালুরু। নাইটদের ইনিংসের প্রথম ১২ ওভার পরে মনে হয়েছিল বড় ব্যবধানে হারতে চলেছে কলকাতা। ঠিক তখনই ব্যাট করতে নামলেন রাসেল। তারপর ফের ঝড় উঠল ইডেনে। রাসেল ঝড়। নীতীশ রাণার সঙ্গে মিলে কলকাতাকে জয়ের কাছে নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ২১৩ রান তাড়া করতে গিয়ে ২০৩ রানেই শেষ হয়ে গেল নাইটদের ইনিংস। ১০ রানে জিতে আইপিএলে দ্বিতীয় জয় পেল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। পার্থিব পটেল ও অক্ষদীপ নাথ রান পাননি। প্রথম ৯ ওভারে মাত্র ৫৯ হয়েছিল তাদের। তারপর নামলেন মইন আলি। অধিনায়ক কোহলির সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়লেন। কুলদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা সবাই মার খেলেন। ২৮ বলে ৬৬ করে আউট হন মইন। অধিনায়ক কোহলি চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন স্টয়নিস। শেষ ওভারে নিজের সেঞ্চুরি করেন কোহলি। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। তার আগে অবশ্য ৫৮ বলে ১০০ করেন তিনি। ২১৩ করে শেষ হয় কোহলিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে খুবই খারাপ শুরু হয় কলকাতার। লিন, নারিন, গিল রান পাননি। উথাপ্পা নেমে বল নষ্ট করেন। ২০ বলে ৯ করেন তিনি। এই ১১ বলই ম্যাচ হারিয়ে দিল কলকাতাকে। উথাপ্পা আউট হতে নামেন রাসেল। ফের ইডেনে উঠল রাসেল ঝড়। সঙ্গী হলেন নীতীশ রাণা। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন রাসেল। শেষ ৩ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬১। শেষ ওভারে ২৪। রাসেল চেষ্টা করেও পারলেন না। শেষ পর্যন্ত ২৫ বলে ৬৫ করে আউট হন তিনি। ৪৬ বলে ৮৫ করে অপরাজিত থাকেন রাণা। ২০৩ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ১০ রানে ম্যাচ হারে কেকেআর। এই হারের ফলে পরপর চার ম্যাচে হারের মুখ দেখল নাইট রাইডার্স। এর ফলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে দীনেশ বাহিনীর। অন্যদিকে চলতি আইপিএলে দ্বিতীয় জয় পেল বেঙ্গালুরু।

```