Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রুদ্ধশ্বাস থ্রিলারে মুম্বই জয় রাজস্থানের রয়্যালদের

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে পোলার্ডের বিধ্বংসী ইনিংসে পঞ্জাবকে হারিয়েছিল মুম্বই। তাই ঘরের মাঠে সেকেন্ড লাস্ট বয় রাজস্থানের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল রোহিত বাহিনী। কিন্তু ওয়াংখেড়েতে দেখা গেল অন্য ছবি। বাটলারের ব্যাটে ভর করে মুম্বইয়ের

রুদ্ধশ্বাস থ্রিলারে মুম্বই জয় রাজস্থানের রয়্যালদের

শেষ আপডেট: 13 April 2019 14:44

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে পোলার্ডের বিধ্বংসী ইনিংসে পঞ্জাবকে হারিয়েছিল মুম্বই। তাই ঘরের মাঠে সেকেন্ড লাস্ট বয় রাজস্থানের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল রোহিত বাহিনী। কিন্তু ওয়াংখেড়েতে দেখা গেল অন্য ছবি। বাটলারের ব্যাটে ভর করে মুম্বইয়ের ঘরের মাঠে তাদের হারাল রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রাহানে। কিন্তু দুরন্ত শুরু করেন দুই ওপেনার রোহিত ও ডি'কক। রোহিত ৪৭ করে আউট হলেও ডি'কক নিজের খেলা চালিয়ে যান। ৮১ করে আউট হন তিনি।  আগেরদিনের নায়ক পোলার্ড এ দিন ব্যর্থ। শেষ দিকে হার্দিকের ঝোড়ো ১১ বলে ২৮ রানের দৌলতে ১৮৭ তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন রাজস্থানের দুই ওপেনার রাহানে ও বাটলার। রাহানে ৩৭ করে আউট হলেও ফের বিধ্বংসী রূপ দেখা গেল বাটলারের। তাঁকে সঙ্গ দেন সঞ্জু স্যামসন। বাটলার ৮৯ করে আউট হন। দেখে মনে হচ্ছিল সহজেই জয় তুলে নেবে রাজস্থান। কিন্তু ৯ বলের মধ্যে ৪ উইকেট হারায় রাজস্থান। চাপে পড়ে গেলেও শ্রেয়স গোপালের ব্যাটে ৩ বল বাকি থাকতেই জিতে যায় তারা। এ দিনের রাজস্থানের জয়ের পর কোহলি সমর্থকরা আশা করছেন সন্ধ্যার ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে হয়তো জয় দিয়ে আইপিএলের খাতা খুলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

```