Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বৃষ্টিতে দাঁড়িয়ে ডিআরএসের অপেক্ষায় আলিম দার, পেশাদারিত্বের প্রশংসায় নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রথম সারির আম্পায়ারদের মধ্যে জায়গা তাঁর। পরপর তিন বছর বিশ্বের সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন। তারপরেও পেশার প্রতি দায়বদ্ধতা ও সততা কাকে বলে, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। শ্রীল

বৃষ্টিতে দাঁড়িয়ে ডিআরএসের অপেক্ষায় আলিম দার, পেশাদারিত্বের প্রশংসায় নেটিজেনরা

শেষ আপডেট: 27 October 2018 11:34

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রথম সারির আম্পায়ারদের মধ্যে জায়গা তাঁর। পরপর তিন বছর বিশ্বের সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন। তারপরেও পেশার প্রতি দায়বদ্ধতা ও সততা কাকে বলে, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন আলিম দার। সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে ভালো জায়গায় ছিল শ্রীলঙ্কা। নিজেদের ঘরের মাঠে প্রথম জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল তারা। প্রথমে ব্যাট করে ৩৬৭ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রানে ৮ উইকেট পড়ে গেছিল ইংল্যান্ডের। হার ছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন ফের অটো দৌরাত্ম্য, যাদবপুরে যুগলকে মারধরের অভিযোগ, গ্রেফতার অটোচালক

২৭ তম ওভারে লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ের বল ইংল্যান্ডের ব্যাটসম্যান লিয়াম প্ল্যাঙ্কেটের প্যাডে গিয়ে লাগে। আম্পায়ার আলিম দার সঙ্গে সঙ্গে আঙুল উপরে তোলেন। কিন্তু রিভিউয়ের আবেদন জানান প্ল্যাঙ্কেট। রিভিউ চলাকালীনই বৃষ্টি শুরু হয়। ক্রিকেটাররা সবাই ড্রেসিং রুমে ফিরে যান। কিন্তু ফিরে যাননি আলিম দার। ডিআরএস প্রক্রিয়া চলাকালীন পুরো সময়টাই মাঠে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন আলিম। https://twitter.com/emclub77/status/1055212138048962569 ডিআরএসেও দেখা যায় আলিম দারের সিদ্ধান্ত সঠিক। আউট ছিলেন প্ল্যাঙ্কেট। থার্ড আম্পায়ার নিজের সিদ্ধান্ত ঘোষণার পর আউটের নির্দেশ দিতে দিতে দৌড়ে মাঠ ছাড়েন আলিম দার। এই ঘটনার ভিডিও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। ম্যাচের থেকে বেশি আলোচনা শুরু হয় আম্পায়ারের পেশাদারিত্ব নিয়ে। নেটিজেনদের সবাই প্রশংসা করতে থাকেন আলিম দারের। কেউ কেউ তো খেলোয়াড়দের পরামর্শও দেন আলিম দারের কাছ থেকে নিজের কাজের প্রতি ভালোবাসা শেখার জন্য।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```