Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শেষ বলে বাজিমাত মুম্বইয়ের, চেন্নাইকে হারিয়ে চতুর্থ আইপিএল ট্রফি রোহিত বাহিনীর

দ্য ওয়াল ব্যুরো: শেষ ওভারে দরকার ছিল ৯ রান। ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে যান ওয়াটসন। শেষ বলে জিততে গেলে ২ রান করতে হতো চেন্নাইকে। কিন্তু শেষ বলে নিজের ভেল্কি দেখালেন মালিঙ্গা। তাঁর নিখুঁত ইয়র্কারে আউট হলেন শার্দুল ঠাকুর। মাত্র ১ রানে ম্যাচ

শেষ বলে বাজিমাত মুম্বইয়ের, চেন্নাইকে হারিয়ে চতুর্থ আইপিএল ট্রফি রোহিত বাহিনীর

শেষ আপডেট: 12 May 2019 18:15

দ্য ওয়াল ব্যুরো: শেষ ওভারে দরকার ছিল ৯ রান। ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে যান ওয়াটসন। শেষ বলে জিততে গেলে ২ রান করতে হতো চেন্নাইকে। কিন্তু শেষ বলে নিজের ভেল্কি দেখালেন মালিঙ্গা। তাঁর নিখুঁত ইয়র্কারে আউট হলেন শার্দুল ঠাকুর। মাত্র ১ রানে ম্যাচ জিতে চতুর্থ বারের জন্য আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরুটাও ভালো করেছিলেন রোহিত ও ডি'কক। কিন্তু ২৯ রান করে ডি'কক আউট হন। তারপরেই রোহিতের উইকেট হারায় মুম্বই। রান পাননি সূর্যকুমার, ঈশান কিষাণ ও ক্রুনাল। তারপরে হার্দিক ও পোলার্ড মিলে খেলাটা ধরার চেষ্টা করেন। কিন্তু হার্দিকও বেশি রান পাননি। শেষ পর্যন্ত পোলার্ডের ২৫ বলে ৪১ রানের দৌলতে ১৪৯ তোলে মুম্বই। ১৫০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার ওয়াটসন ও দুপ্লেসি। দুপ্লেসি ১৩ বলে ২৬ করে আউট হন। তারপরেই ধস নামে চেন্নাই ব্যাটিংয়ে। রায়না, রায়ুডু, ব্রাভো কেউ রান পাননি। কিন্তু একদিকে দাঁড়িয়ে থাকেন ওয়াটসন। তাঁর কাঁধে ভর করেই এগোতে থাকে চেন্নাই। অবশ্য তিনবার তাঁর ক্যাচ ফেলে মুম্বই ফিল্ডাররা। মালিঙ্গা ও ক্রুনালের দু'ওভারে ৪০ তোলে চেন্নাই। কিন্তু এর মধ্যেই দুরন্ত বোলিং করেন বুমরাহ। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তারপরেও শেষ ওভার পর্যন্ত খেলা গড়ায়। তবে তিন বল বাকি থাকতে ওয়াটসনের রান আউট মুম্বইয়ের দিকে ম্যাচ ঝুঁকিয়ে দেয়। তারপরেও শেষ বলে ২ রান বাকি ছিল। কিন্তু মালিঙ্গার নিখুঁত ইয়র্কারে আউট হন শার্দুল। ট্রফি জেতে মুম্বই।

```