Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'ফ্রম কটক টু কাশ্মীর', বাগানের পরিত্রাতা সেই ডিকা

দ্য ওয়াল ব্যুরো : চিত্রনাট্য আলাদা। চিত্রটা সেই এক। কটকের পর কাশ্মীর ভ্যালিতেও বাগানের পরিত্রাতা হয়ে উঠলেন সেই ডিকা। তাঁর করা একমাত্র গোলেই ভূস্বর্গ থেকে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরলেন শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা। কাশ্মীর হলেও প্রিয় দলের জন্য গলা

'ফ্রম কটক টু কাশ্মীর', বাগানের পরিত্রাতা সেই ডিকা

শেষ আপডেট: 20 November 2018 14:43

দ্য ওয়াল ব্যুরো : চিত্রনাট্য আলাদা। চিত্রটা সেই এক। কটকের পর কাশ্মীর ভ্যালিতেও বাগানের পরিত্রাতা হয়ে উঠলেন সেই ডিকা। তাঁর করা একমাত্র গোলেই ভূস্বর্গ থেকে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরলেন শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা। কাশ্মীর হলেও প্রিয় দলের জন্য গলা ফাটাতে হাজির হয়েছিলেন বহু বাগান সমর্থক। তাঁদের কষ্ট দিনের শেষে বদলে গেল আনন্দে। সেই সঙ্গে কাশ্মীরি জনতাও হাততালি দিয়ে শুভেচ্ছা জানালেন বিজয়ী দলকে। খেলা শেষে এটাই হয়ে রইল দিনের সেরা কোলাজ।

আরও পড়ুন BREAKING: শোভন আগেই চার-পাঁচ বার ইস্তফা দিতে চেয়েছিল, আজ নিয়ে নিলাম: মমতা

খেলার শুরুটা অবশ্য হয়েছিল হোমটিমের প্রাধান্য দিয়েই। সম্পূর্ণ অপরিচিত পরিবেশে নিজেদের মানিয়ে নিতে একটু সমস্যায় পড়তে হচ্ছিল বাগান খেলোয়াড়দের। তার উপর অ্যাস্ট্রোটার্ফের মাঠ হওয়ায় খেলতে অসুবিধা হচ্ছিল বাগানের। ফলে ক্রিজো, বাজি আর্মান্দরা প্রথমার্ধেই কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু মোহন ডিফেন্সে এ দিন কিংসলে ও দলরাজের নতুন জুটি বেশ নজর কাড়ল। এর মধ্যেই মাঝমাঠে খেলা ধরার চেষ্টা করছিলেন ইয়ুটা কিনওয়াকি, ওমররা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। বক্স টু বক্স তীব্র গতিতে খেলা হলেও ডেডলক খুলতে পারছিলেন না কোনও দলই। ছবিটা বদলালো ৬৯ মিনিটের মাথায়। বক্সের বাইরে বল ধরে নিজের মার্কারকে এড়িয়ে বক্সের মধ্যে ঠিকানা লেখা ক্রস পাঠালেন হেনরি কিসেকা। ঠাণ্ডা মাথায় হেড করে বাগানকে এগিয়ে দিলেন ডিপান্ডা ডিকা। ৭৭ মিনিটের মাথায় ডিকার পাস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি কিসেকা। বাকি সময়টা রিয়েল কাশ্মীর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি। অ্যাস্ট্রোটার্ফের মাঠে সনি নর্ডিকে নামানোর ঝুঁকি নেননি কোচ শঙ্করলাল। সনিকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় আনল বাগান। কটকেও ডিকা-হেনরি জুটির যাদুতেই গোল এসেছিল৷ এ বার এল কাশ্মীরে৷ কলকাতা লিগে বাগানের এই জুটিই ফুল ফুটিয়েছে৷ দুজনের পার্টনারশিপে ৯ বছর পর কলকাতা লিগ জিতেছে বাগান৷ কলকাতা লিগের পর এবার আই লিগেও হুংকার ডিকা-হেনরি’র৷ অন্যদিকে কটকে অ্যারোজ বধের পর এবার রিয়েল কাশ্মীর, টানা দুই অ্যাওয়ে ম্যাচ থেকে ছয় পয়েন্ট তুলে নিল গঙ্গাপারের ক্লাব৷ চার ম্যাচ শেষে ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এল শংকরলালের ছেলেরা৷ ৫ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে চেন্নাই সিটি৷

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```