Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

রোনাল্ডোর গোলেও হলো না শেষরক্ষা, শেষ চার মিনিটের নাটকে তুরিনে দুরন্ত জয় ম্যান ইউ'র

দ্য ওয়াল ব্যুরো: প্রথম লেগে 'থিয়েটার অফ ড্রিমস'এ জুভেন্টাস জয় পেলেও গোল পাননি রোনাল্ডো। বুধবার ফিরতি লেগে ঘরের মাঠে রোনাল্ডো গোল পেলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারতে হলো জুভেন্টাসকে। সৌজন্যে শেষ ৪ মিনিটের নাটক। আত্মঘাতী গোল থেকে শুরু ক

রোনাল্ডোর গোলেও হলো না শেষরক্ষা, শেষ চার মিনিটের নাটকে তুরিনে দুরন্ত জয় ম্যান ইউ'র

শেষ আপডেট: 8 November 2018 07:59

দ্য ওয়াল ব্যুরো: প্রথম লেগে 'থিয়েটার অফ ড্রিমস'এ জুভেন্টাস জয় পেলেও গোল পাননি রোনাল্ডো। বুধবার ফিরতি লেগে ঘরের মাঠে রোনাল্ডো গোল পেলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারতে হলো জুভেন্টাসকে। সৌজন্যে শেষ ৪ মিনিটের নাটক। আত্মঘাতী গোল থেকে শুরু করে ম্যান ইউ কোচ হোসে মোরিনহো'র সঙ্গে জুভেন্টাস ফুটবলারদের ধাক্কাধাক্কি, সবই হলো এই সময়। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ এইচের ফিরতি লেগে 'ওল্ড লেডি অফ তুরিনের' মুখোমুখি হয়েছিলেন রেড ডেভিলসরা। প্রথম পর্বে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল না পেলেও এ দিন সেই আক্ষেপ মিটিয়ে নিলেন রোনাল্ডো। প্রথম থেকেই ঘরের মাঠে জুভেন্টাসের আধিপত্য ছিল বেশি। বল পজিশন থেকে শুরু করে আক্রমণ, গোলমুখী শট সবেতেই এগিয়ে ছিলেন তাঁরা। ৩৫ মিনিটের মাথায় রোনাল্ডোর ক্রস থেকে নেওয়া স্যামি খেদিরার শট পোস্টে লেগে ফেরে। বেশ কয়েকটি ক্ষেত্রে ডিবালার শট আটক যায় ম্যান ইউ গোলকিপার ডি হিয়া'র দস্তানায়।

আরও পড়ুন বিশ্বকাপে তরতাজা থাকতে ভুবি-বুমরাহদের আইপিএল না খেলার পরামর্শ বিরাটের

দ্বিতীয়ার্ধেও একই ছবি। সাদা-কালো জার্সিধারীদের আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলেছিলেন মাতিচ, স্মলিং'রা। হোসে মোরিনহো'র আল্ট্রা ডিফেন্সিভ নীতিও তাঁদের বাঁচাতে পারছিল না। তার মধ্যেই ৬৫ মিনিটের মাথায় নিজের ম্যাজিক দেখান সিআর সেভেন। নিজেদের ডিফেন্স থেকে ম্যান ইউ অ্যাটাকিং থার্ডে লম্বা বল রাখেন বোনুচ্চি। সেই বল মাটিতে পড়ার আগেই অসাধারণ দক্ষতায় তা রিসিভ করে দুরন্ত শটে রোনাল্ডো তা জড়িয়ে দেন জালে। ঘাড়ের কাছে ডিফেন্ডার কিংবা গোলে ডি হিয়ারও কিছু করার ছিল না। রিয়েল মাদ্রিদের জার্সি পরে ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে অনেক গোল করলেও জুভেন্টাসের জার্সি পরে এটা রোনাল্ডোর প্রথম গোল। তারপরেও ৬৮ ও ৭৫ মিনিটের মাথায় দু'বার ডি হিয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডিবালা। দুটি ক্ষেত্রেই অসাধারণ রিফ্লেক্স দেখান ডি হিয়া। ঠিক যখন মনে হচ্ছে এই ম্যাচেও জুভেন্টাস জিতবে তখনই নিজের শেষ তাস ফেলেন কোচ মোরিনহো। ৭৯ মিনিটে পরিবর্ত হিসেবে নামান জুয়ান মাতাকে। ৮৬ মিনিটের মাথায় মাতা গোল করে সমতা ফেরান ম্যান ইউয়ের জন্য। নাটকের তখনও অনেক বাকি ছিল। ৮৯ মিনিটের মাথায় মাতার ক্রস বের করতে গিয়ে নিজের গোলেই তা ঢুকিয়ে দেন জুভেন্টাস ডিফেন্ডার অ্যালেক্স স্যান্দ্রো। ১-২ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। আর ম্যাচে ফিরতে পারেনি জুভেন্টাস। চলতি মরশুমে এই প্রথম হারের সম্মুখীন হল জুভেন্টাস। তবে খেলা শেষের পরেও উত্তেজনা কমেনি। আল্ট্রা ডিফেন্সিভ নীতির জন্য প্রায় গোটা ম্যাচ ধরেই জুভে সমর্থকরা কটাক্ষ করছিলেন হোসে মোরিনহোকে। ম্যাচ শেষে কানে হাত দিয়ে তুরিনের গ্যালারিকে কটাক্ষ করেন মোরিনহো। এর প্রতিবাদ করেন জুভে ফুটবলাররা। ফলে জুভেন্টাস ফুটবলারদের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কিও হয়। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```