Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

আমিরশাহী যাওয়ার আগে আইসোলেশনে নাইট ক্রিকেটাররা, মুম্বইয়ে কড়া সতর্কতায় কার্তিক ব্রিগেড

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের ঘোষণা মতো ২০ অগস্ট থেকেই সংযুক্ত আরব আমিরশাহীর দিকে রওনা দেওয়া শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই উড়ে গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালস। যদিও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এখনও যাননি। এই মুহূ

আমিরশাহী যাওয়ার আগে আইসোলেশনে নাইট ক্রিকেটাররা, মুম্বইয়ে কড়া সতর্কতায় কার্তিক ব্রিগেড

শেষ আপডেট: 21 August 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের ঘোষণা মতো ২০ অগস্ট থেকেই সংযুক্ত আরব আমিরশাহীর দিকে রওনা দেওয়া শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই উড়ে গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্যালস। যদিও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এখনও যাননি। এই মুহূর্তে মুম্বইয়ে আইসোলেশনে রয়েছেন ক্রিকেটাররা। আইসোলেশন শেষ হলেই উড়ে যাবেন তাঁরা। জানা গিয়েছে, বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুম্বই পৌঁছেছেন নাইট ক্রিকেটাররা। এই মুহূর্তে ১৫ থেকে ১৬ জন দেশীয় ক্রিকেটার গিয়েছেন সেখানে। আন্ধেরির একটি হোটেলে নাকি রাখা হয়েছে দীনেশ কার্তিকদের। এতটাই সতর্কতা নেওয়া হয়েছে, যে এক হোটেলে থেকেও নাকি কেউ এক অন্যকে দেখতে পর্যন্ত পাচ্ছেন না। একদম কড়া আইসোলেশনে রাখা হয়েছে তাঁদের। নাইট শিবির সূত্রে খবর, মুম্বইয়ে যাওয়ার আগে নিজের নিজের শহরে একবার করোনা পরীক্ষা করা হয়েছে দীনেশ কার্তিকদের। তারপর ফের একবার মুম্বইয়ে তাঁদের পরীক্ষা হয়েছে। দ্বিতীয়বারের রিপোর্ট নেগেটিভ আসার পরেই একে অন্যের সঙ্গে দেখা করতে পারবেন তাঁরা। তারপরেই উড়ে যাবেন আমিরশাহী। তার আগে হোটেলের ঘর থেকে বের হওয়ারও অনুমতি নেই। এবার প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককুলামকে নিজেদের কোচ করেছে নাইট রাইডার্স। গত মরসুম পর্যন্তও খেলেছেন তিনি। এই তরতাজা কোচের অধীনে দলের পারফরম্যান্স ভাল হবে বলেই আশা ম্যানেজমেন্টের। সম্প্রতি কেকেআর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের অনেক প্রশংসা করেছেন ম্যাককুলাম। খুব তাড়াতাড়ি নাইট জার্সিতে দীনেশ কার্তিক মানিয়ে নিয়েছেন বলেই তাঁর ধারণা। তাঁদের মধ্যেও যে খুব তাড়াতাড়ি একটা বন্ডিং তৈরি হয়ে যাবে সেই বিষয়ে আশাবাদী তিনি। এই মরসুমে কলকাতা নাইট রাইডার্স ভাল পারফর্ম করবে বলেই আশা প্রাক্তন কিউয়ি অধিনায়কের। চলতি বছরে অস্ট্রেলীয় পেসার প্যাট কামিংসকে অনেক টাকা দিয়ে কিনেছে নাইট রাইডার্স। ইডেনের গতির উইকেটে তাঁর পেসকে কাজে লাগানোর পরিকল্পনা ছিল নাইট ম্যানেজমেন্টের। কিন্তু করোনা আবহে ভারত থেকে আমিরশাহীতে সরে গিয়েছে আইপিএল। সেখানে উইকেট অনেকটাই স্লো। তবে কামিংসের মতো বিশ্বমানের বোলার সেই পিচেও নিজেকে মানিয়ে নেবেন বলে আশা নাইট ম্যানেজমেন্টের। যদিও প্রথম সপ্তাহে কামিংসকে পাবে না তারা। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় নাইটদের অন্যতম দুই প্রধান ভরসা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের প্রস্তুতি ভালই হবে বলে মনে করছে নাইট শিবির। এই মরসুমে এই দুই তারকা নিজেদের সেরা ফর্মে থাকলে ট্রফি জেতার বিষয়ে আশাবাদী কেকেআর।

```