Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গিলের দুরন্ত ব্যাটিংয়ে পঞ্জাবকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল নাইট রাইডার্স

দ্য ওয়াল ব্যুরো : কলকাতার এখন সব ম্যাচই ডু অর ডাই ম্যাচ। হিসেব পরিষ্কার। নিজেদের সব ম্যাচ জিততে হবে। অন্যদিকে হায়দরাবাদকে সব ম্যাচ হারতে হবে। মুম্বইয়ের কাছে সুপার ওভারে হায়দরাবাদের হারের পরের দিনেই পঞ্জাবের মাটিতে দুরন্ত জয় পেল কেকেআর। ক্রি

গিলের দুরন্ত ব্যাটিংয়ে পঞ্জাবকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল নাইট রাইডার্স

শেষ আপডেট: 3 May 2019 19:03

দ্য ওয়াল ব্যুরো : কলকাতার এখন সব ম্যাচই ডু অর ডাই ম্যাচ। হিসেব পরিষ্কার। নিজেদের সব ম্যাচ জিততে হবে। অন্যদিকে হায়দরাবাদকে সব ম্যাচ হারতে হবে। মুম্বইয়ের কাছে সুপার ওভারে হায়দরাবাদের হারের পরের দিনেই পঞ্জাবের মাটিতে দুরন্ত জয় পেল কেকেআর। ক্রিস লিন ও শুভমান গিলের ব্যাটে ভর করে কিংস ইলেভেন পঞ্জাবকে হারাল নাইট রাইডার্স। এই জয়ের ফলে শেষ চারের দিকে আরেক কদম এগিয়ে গেল দীনেশ বাহিনী। এ দিন টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান কার্তিক। দুই ওপেনার ক্রিস গেইল ও লোকেশ রাহুল এ দিন রান পাননি। দু'জনকেই আউট করেন ওয়ারিয়র। তারপর খেলা ধরেন নিকোলাস পুরান। ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি। আগরওয়াল ৩৬ ও পুরান ৪৮ করে আউট হন। মনদীপ সিংয়ের ২৪ ও শেষ দিকে তরুন স্যাম কুরানের ঝোড়ো ২৪ বলে ৫৫ রানের দৌলতে ১৮৩ রান তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন ও শুভমান গিল। বেশি আক্রমণাত্মক ছিলেন লিন। ২২ বলে ৪৬ করেন তিনি। লিন আউট হতে উথাপ্পার সঙ্গে পার্টনারশিপ গড়েন গিল। উথাপ্পা ২২ করে আউট হন। ১৪ বলে ২৪ করে শামির শিকার হন রাসেল। তারপর গিল ও অধিনায়ক কার্তিক মিলে কলকাতাকে জয়ের দিকে নিয়ে যান। কার্তিক ৭ বলে ২১ করে অপরাজিত থাকেন। অন্যদিকে গিল ৪৯ বলে ৬৫ করে অপরাজিত থাকেন। ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় নাইট রাইডার্স। এ দিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নাইট রাইডার্সের। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হায়দরাবাদেরও। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে হায়দরাবাদ। তারা জিতে গেলে কলকাতার প্লে অফের আশা শেষ হয়ে যাবে। কিন্তু যদি হায়দরাবাদ হারে, তাহলে শেষ ম্যাচে মুম্বইকে হারাতে পারলেই শেষ চারে পৌঁছে যাবে নাইট রাইডার্স।

```